News Flash

  • Home
  • Uncategorized
  • অটলজির আত্মত্যাগকে দেশ কোনদিন ভুলবে না : প্রধানমন্ত্রী
Image

অটলজির আত্মত্যাগকে দেশ কোনদিন ভুলবে না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): রবিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে টুইটারে ভিডিও বার্তা প্রকাশ করে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংশ্লিষ্ট সেই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘অটল জির আত্মত্যাগকে দেশ কোনদিন ভুলবে না। তাঁর নেতৃত্বে ভারত পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল।

রাজনীতিবিদ, সংসদ, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রতিটি পদে থেকে তিনি আদর্শের নজির তৈরি করেছিলেন। তাঁর জীবনের বৈশিষ্ট্য একাধিক। কোনোটা অন্যটা থেকে কম নয়।তার শক্তিশালী ভাষণ নিয়ে আগামী দিনে নিশ্চয়ই গবেষণা হবে। তাঁর ভাষণের জোর যেরকম ছিল তেমনি শক্তিশালী ছিল নীরবতা। জনসভায় কয়েকটি কথা বলার পর মাঝে মাঝে নীরব হয়ে যেতেন তিনি। কিন্তু সেই নীরবতার মধ্যে তিনি আদতে কি বলতে চাইছেন তা জনগণ বুঝতে পারত। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছিলেন, রাষ্ট্রের উন্নয়নে অসাধারণ সেবা এবং প্রচেষ্টা করে যাওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন অটল বিহারী বাজপেয়ী।

উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি  তিনি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরেরও বেশি সময় এই পদে থেকেছেন।ভারতরত্ন সম্মানেও তাকে ভূষিত করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top