News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি
Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি । নিজেই জানালেন ইনস্টাগ্রামে ।আচমকা শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি জানালেন, ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।

বরাবরই চমক দিতে ভালোবাসেন তিনি। এবারও তার অন্যথা হল না। আচমকা স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি জানালেন, ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। শনিবার সন্ধ্যায় ৭ টা ৩২ মিনিটে ইনস্টাগ্রামে ধোনি বলেন, ‘ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।’ দু’লাইনের এই ক্যাপশনের সঙ্গে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন ভারতের একদা তিন ফরম্যাটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । সেখানে ধোনির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের কোলাজ ছিল। তাতেই ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ম্যাঁ পল, দো পল কি সায়ার হুঁ’।

২০১৯ সালের বিশ্বকাপ থেকে ফিরে সেনার প্রশিক্ষণে গিয়ে গেয়েছিলেন – ‘ম্যাঁ পল, দো পল কি সায়ার হুঁ’। আর সেই গান দিয়েই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি।

তবে ধোনি  খোলসা করেননি যে তিনি কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তবে সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন মাহি। কারণ এবছরের আইপিএলের প্রস্তুতির জন্য শুক্রবারই চেন্নাইয়ে পৌঁছেছেন। আগামী ২১ অগস্ট চেন্নাই সুপার কিংসের সঙ্গে আরব আমিরশাহিতে উড়ে যাবেন। ফলে নিদেনপক্ষে এবছরের আইপিএল তিনি খেলবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top