News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার জিবি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার পর তিনদিনের নবজাতকের মৃত্যু, অভিযোগ অস্বীকার মেডিক্যাল সুপারের
Image

আগরতলার জিবি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার পর তিনদিনের নবজাতকের মৃত্যু, অভিযোগ অস্বীকার মেডিক্যাল সুপারের

আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : তিনদিনের নবজাতক শিশুর কোভিড-১৯ পরীক্ষা করার পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শিশুর পরিবার জিবি হাসপাতালের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে জিবি হাসপাতালের সুপার ডা. দেবাশিস রায় সাফ জানিয়েছেন, কোভিড-১৯ পরীক্ষায় শিশুমৃত্যুর কোনও অভিযোগ তিনি পাননি।

মৃত শিশুর বাবা ওএনজিসি এলাকার বাসিন্দা দীপ্তনু সাহা বলেন, গত শুক্রবার সন্তানসম্ভবা স্ত্রী-কে জিবি হাসপাতালে ভরতি করেছিলেন। গত সোমবার তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু আজ বুধবার কোভিড-১৯ পরীক্ষা করার কিছুক্ষণ পর তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নাকের ভেতর থেকে সোয়াব নেওয়ার পর থেকে রক্ত বের হতে শুরু হয়। কিছুক্ষণ পর ছেলের নিথর দেহ দিয়ে যান স্বাস্থ্য কর্মী।

তাঁর অভিযোগ, কোভিড-১৯ পরীক্ষা করার সময় গাফিলতির কারণে তাঁর ছেলে শ্বাস নিতে পারছিল না। সাথে রক্ত বের হওয়ায় তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, হাসপাতালে ভরতির আগে তার স্ত্রী করোনা পজিটিভ ছিলেন। কিন্তু, হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর স্ত্রী-র কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। তিনি স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাঁর সম্পূর্ণ সুস্থ পুত্র সন্তানকে মেরে ফেলা হয়েছে। ওই ঘটনায় দোষী স্বাস্থ্য কর্মীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিন, দুদিনের পুত্র সন্তানের মর্মান্তিক মৃত্যুর পর বাবা-মা ও পরিবারের সদস্যদের আর্তনাদে জিবি হাসপাতাল চত্ত্বরের বাতাস ভারী হয়ে উঠেছিল। তবে জিবি হাসপাতালের সুপার ডা. দেবাশিস রায় এমন কোনও অভিযোগ তিনি পাননি বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোভিড-১৯ পরীক্ষায় শিশুমৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কোনও অভিযোগও তাঁর কাছে জমা পড়েনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top