News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ জেলায় বন বিভাগে ঘুঘুর বাসা, চোরাই গাছের লগের চাঙ্গা ব্যবসা
Image

দক্ষিণ জেলায় বন বিভাগে ঘুঘুর বাসা, চোরাই গাছের লগের চাঙ্গা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৮ আগস্ট৷৷ দক্ষিণ জেলা বন দপ্তরের কর্মী ও বন দস্যুদের নিগুর সখ্যতায় বিশাল কামাই বাণিজ্য চলছে বিলোনিয়াতে৷ কখনও পয়সার নিরিখে সমঝোতা করে ছেড়ে দিচ্ছে বালু বোঝাই গাড়ি কখনো বা মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার চোরাই কাঠ৷ এভাবেই সমগ্র দক্ষিণ জেলার বনদপ্তরে একশ্রেণীর বনকর্মী ভালোই উপার্জন করে যাচ্ছে বলে লোকমুখে গুঞ্জন শুনা যাচ্ছে৷


রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায় , বনভূমির গাছকে রক্ষার ব্যাপারে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ গাড়ি ভর্তি অবৈধ সেগুন গাছের লগ গোপন খবর থাকা সত্ত্বেও, গরিমসি চলছে অভিযানে নামবে কিনা৷ অগত্য বাধ্য হয়ে লোক দেখানো অভিযানে নেমে বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এবং রতনপুর বাজার সংলগ্ণ এলাকা থেকে সেগুন গাছের লগ ভর্তি দুটি গাড়ি আটক করে জেলার বিট অফিসার বিকাশ দাস৷ অবৈধভাবে মজুত রাখা গাছের লগ ভর্তি গাড়ি গুলি কে নিয়ে আসা হয় বিলোনিয়া জেলা ফরেস্ট অফিসে৷ কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে ফরেষ্ট আইনে গাড়ি গুলিকে আটকে না রেখে , টিআর০৩সি-১৬৭৭ বুলরো এবং টিআর০৮এ-১৭২৯ নম্বরের এই দুটি গাড়ী থেকে অবৈধ সেগুন গাছের লগ আনলোড করে ছেড়ে দেয়া হয়৷

এতে জনগণ ধারণা করছেন মোটা অংকের টাকার বিনিময়ে গাড়ি গুলিকে ছেড়ে দেয়া হয়েছে৷ আবার কেউ কেউ বলছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ খবর পেয়ে জেলার বনদপ্তরের এসে পড়ার ফলে কোন উপায় না দেখে বিট অফিসার বিকাশ বাবু গাছের লগ গুলিকে রেখে দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন৷ সাংবাদিক উপস্থিত না হলে দফারফার মাধ্যমে গাছের লগ সহই গাড়ি ছেড়ে দেয়া হতো৷ অভিযোগ প্রায়ই নাকি এভাবেই এই বিট অফিসার ভালোই বাণিজ্য করে যাচ্ছে৷ সাংবাদিকরা বিট অফিসার বিকাশ দাস কে এদিনের এই বিষয়ে প্রশ্ণ করলে উনি ক্ষেপে গিয়ে কোন জবাব না দিয়েই চলে যান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top