News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে হাতির উপর গুলি চালাল বনদস্যুরা, চাঞ্চল্য
Image

কল্যাণপুরে হাতির উপর গুলি চালাল বনদস্যুরা, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,৬ আগস্ট৷৷ গত গভীররাতে কল্যাণপুরের কলাবাগান এলাকায় দুষৃকতিকারীরা একটি বন্য হাতিকে গুলি করে হত্যার চেষ্টা করে৷ হাতিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাল তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ অবশ্য দুষৃকতিকারীদের টিকির নাগাল পায়নি পুলিশ ও বনদপ্তর এর কর্মীরা৷ আশঙ্কা করা হচ্ছে বনদস্যুরা হাতিকে হত্যা করে হাতির দাঁত চুরি করার চক্রান্তে লিপ্ত হয়েছিল৷

কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে৷ বনদস্যুদের সন্ধানে বনকর্মী এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে গুলির আওয়াজে ওই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েন৷ বনদস্যুদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য ১৮ মুরা পাহাড়ে হাতির খাদ্যাভাব দেখা দিলে প্রতি বছরই এই মৌসুমে হাতির দল সমতল এলাকায় নেমে আসে খাবারের সন্ধানে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে বনদস্যুরা হাতিকে গুলি করে হত্যা করে হাতির দাঁত চুরি করার চক্রান্তে লিপ্ত হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top