News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসককে থুতু মামলায় নিম্ন আদালতে চারজনের জামিন বাতিল করল হাইকোর্ট
Image

চিকিৎসককে থুতু মামলায় নিম্ন আদালতে চারজনের জামিন বাতিল করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ ভগৎসিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসকের দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্ত চার জনের জামিন বাতিল করল উচ্চ আদালত৷ ঘটনার বিবরণে জানা যায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্তরা উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানায়৷ এরই মধ্যে মঙ্গলবার চার অভিযুক্তকে পুলিশ রিমান্ড ও টিআই প্যারেডের আর্জি জানিয়ে নিম্ন আদালতে সোপর্দ করে পুলিশ৷


মঙ্গলবার নিম্ন আদালতে শুনানি শেষে বিচারপতি চার অভিযুক্তর জামিন মঞ্জুর করে৷ নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার অভিযুক্তদের পক্ষের আইনজীবী উচ্চ আদালত থেকে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করতে যায়৷ আগাম জামিনের আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করার পর উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেন৷ সেই মামলার শুনানি হয় বিচারপতি অরিন্দম লোধের এজলাসে৷ শুনানি শেষে বিচারপতি অরিন্দম লোধ নিম্ন আদালত প্রদত্ত অভিযুক্তদের জামিন বাতিল করে দেন৷ তার সাথে বেশকিছু নির্দেশ দেন৷


সেই নির্দেশিকায় অভিযুক্তদের দুইদিনের মধ্যে পুলিশের নিকট আত্মসমর্পণ করার জন্য বলা হয়েছে৷ তারা আত্মসমর্পণ না করলে পুলিশকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে৷ পুলিশ যদি অভিযুক্তদের খুজে না পায় তাহলে নিম্ন আদালতকে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য বলা হয়েছে এবং অভিযুক্তদের সহসাই টিআই প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top