News Flash

  • Home
  • Uncategorized
  • সিআইটিইউ’র আন্দোলনে আবারও বাধা দিল পুলিশ, অফিসলাইনে উত্তেজনা
Image

সিআইটিইউ’র আন্দোলনে আবারও বাধা দিল পুলিশ, অফিসলাইনে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ আবারও রাজধানী আগরতলা শহরে অফিস লেনে সিআইটিইউ’র প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে বাধা দিলো পুলিশ৷ তাদের প্রস্তাবিত আন্দোলন বানচাল করে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সিআইটিইউ’র সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে পুলিশের ভূমিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাজ্যে বারবার বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরনের চক্রান্ত করা হচ্ছে৷


সিআইটিইউ বুধবার অফিস লেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিল৷ কিন্তু তাদের শান্তি প্রিয় আন্দোলন কর্মসূচি পুলিশের বাধাদানে ভেস্তে গেছে৷ মানিক বাবু অভিযোগ করেছেন, শাসক দল করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে৷ কেউ তাদের বাধা দিচ্ছে না৷ অথচ বিরোধী দলের শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের উপর দমনপীড়ন চালাচ্ছে পুলিশ৷ এদিন পুলিশের ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানিক দে৷ তিনি বলেন, বিভিন্ন দাবিতে মানুষের স্বার্থে তারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলেন৷ বারবার তাদের আন্দোলন কর্মসূচি বানচান করে দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছেন তিনি৷

এই ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে বিরোধীরা মুখ খুলে কোনো কথা বলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন৷ এই ধরনের একনায়কতান্ত্রিক মানসিকতা ত্যাগ করে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে কাজ করার জন্য সরকার প্রতি আবেদন জানিয়েছেন তিনি৷ আন্দোলন কর্মসূচিতে সিআইটিইউ’র রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top