News Flash

  • Home
  • Uncategorized
  • বিধিনিষেধের মধ্যে আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে আনলক-১
Image

বিধিনিষেধের মধ্যে আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে আনলক-১

আগরতলা, ৩ আগস্ট (হি. স.)৷৷ বিধিনিষেধ রেখে আনলক-১ শুরু হচ্ছে ত্রিপুরায়৷ তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় বলবৎ থাকবে লকডাউন৷ সোমবার মুখ্যসচিব মনোজ কুমার এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, ৪ আগস্ট ভোর ৫টা থেকে ১১ আগস্ট ভোর ৫টা পর্যন্ত আনলক-১ লাগু করা হবে৷ কারণ, ত্রিপুরায় কিছু স্থানে এখনও করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে৷ তাই আনলক শুরু হলেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে৷


ইতিপূর্বে দুই দফায় ২৯ জুলাই থেকে ভোর ৫টা থেকে ৪ আগস্ট ভোর ৫টা পর্যন্ত লকডাউন লাগু করেছিল ত্রিপুরা সরকার৷ এখন আনলক-১ অনুযায়ী বিধিনিষেধে সামান্য পরিবর্তন আনা হবে৷ ৩১ আগস্ট পর্যন্ত রাত্রিকালীন কার্ফিউ বলবৎ থাকবে৷ তাতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই আদেশ কার্যকর হবে৷ দোকান-পাট খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ তাছাড়া, জমায়েত, গণ-পরিবহণে বিধিনিষেধ আরোপ হবে৷ নয়া আদেশ অনুযায়ী, আন্তঃরাজ্য পরিবহণে নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু একই জেলার ভিতরে পরিবহণ ব্যবস্থায় ছাড় দেওয়া হয়েছে৷ সরকারি অফিস খোলা থাকবে৷ তবে অর্ধেক কর্মচারী উপস্থিত থাকতে পারবেন৷ সে ক্ষেত্রে দফতরের প্রধান রোস্টার তৈরি করবেন৷ তামাকজাত দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ কিন্তু, মদের দোকান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে৷


বিশেষ করে, বিয়ে, প্রয়াতদের শেষকৃত্য ইত্যাদির ক্ষেত্রে পূর্বের ঘোষিত আদেশ বলবৎ থাকবে৷ মুখ্যসচিবের এই আদেশে জেলাশাসকদের নিজ ক্ষমতাবলে বিশেষ পদক্ষেপ নেওয়ার অধিকার দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top