News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার থাবা মুখ্যমন্ত্রীর পরিবারে, সংক্রমিত দুই
Image

করোনার থাবা মুখ্যমন্ত্রীর পরিবারে, সংক্রমিত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিবারেও করোনা থাবা বসিয়েছে৷ ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী করোনা সংক্রমিত হয়েছিলেন৷ এবারে মুখ্যমন্ত্রীর পরিবারের দুজন সদস্য করোনা সংক্রমিত হয়েছেন৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই এই ঘোষণা দিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রীর কোভিড-১৯ রিপোর্ট এখনও আসেনি৷ তাই তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন সরকারী আবাসেই৷


এদিকে, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের পরপরই তার সরকারী আবাসন সেনিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্র মারফাত জানা গিয়েছে৷ তবে, মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে উল্লেখ করেননি তাঁর পরিবারের দুই সদস্য কারা যাদের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ যতদূর জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারী আবাসনে তাঁর পরিবারের সদস্য হিসেবে যাদের নাম সচরাচর উঠে আসে তারা হলেন মুখ্যমন্ত্রী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং মুখ্যমন্ত্রীর মা৷ এছাড়া আর কারা তাঁর পরিবারের সদস্য হিসেবে রয়েছেন তা অবশ্য জানা যায়নি৷


এদিকে, মুখ্যমন্ত্রীর পরিবারের দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিডয়ায় ঘোষণা দেওয়ার পরপরই নেটিজেনদের মধ্যে উৎকন্ঠা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ যারা আক্রান্ত হয়েছেন তারা কে৷ এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের কোথায় রাখা হয়েছে৷ কোন কভিড কেয়ার সেন্টারে রাখা হবে, এনিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু হয়েছে৷ তবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আক্রান্ত দু’জনের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top