News Flash

  • Home
  • Uncategorized
  • মাথায় হাতুড়ি পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

মাথায় হাতুড়ি পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোনাবন ওএনজিসি-র রিক পয়েন্টে কাজ করতে গিয়ে উপর থেকে লোহার হাতুরি মাথায় পড়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম তাপস ধর৷ পিতা মাখনলাল ধর৷


জানা যায় তাপস ধর দীর্ঘদিন ধরেই সেখানে কাজ করছিল৷ একটি বেসরকারি কোম্পানি এই কাজের দায়িত্বে ছিল৷ ৮ জুলাই কাজ করার সময় উপর থেকে একটি লোহার হাতুরি ছুটে তাপসের মাথায় পড়ে৷ এতে তার মাথায় আঘাত লাগে৷ তারপরও ঐ কোম্পানি তাকে দিয়ে কাজ করায়৷ তার কিছুদিন পর হঠাৎ তাপস মাথা ব্যাথা অনুভব করে৷ তখন তাপস ধর বাড়ি ফিরে যায়৷ বাড়ি যাওয়ার পর বাড়ির লোকজন তাপসকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করে৷ ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷


তখন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়৷ শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাপস৷ তাপস ধর অসুস্থ হওয়ার পর গ্রামবাসীরা ঐ বেসরকারি কোম্পানির সঙ্গে বহুবার যোগাযোগ করে৷ দাবি জানানো হয় তাপসের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য৷ কিন্তু গ্রামবাসিদের অভিযোগ ঐ বেসরকারি কোম্পানি অসুস্থ তাপসের কোন খবর নেয়নি৷ এমনকি তার চিকিৎসার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি৷ গ্রামবাসীদের দাবি ঐ বেসরকারি কোম্পানি মৃত তাপসের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করুক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top