News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশে পাশের হার ৮০.৮০ শতাংশ, লকডাউনের পর মিলবে মার্কশিট
Image

দ্বাদশে পাশের হার ৮০.৮০ শতাংশ, লকডাউনের পর মিলবে মার্কশিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ ত্রিপুরায় দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮০.৮০ শতাংশ৷ গত বছরের প্রায় সমতুল্য৷ করোনা-প্রকোপে লকডাউনে ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে৷ শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা সাংবাদিক সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, লকডাউনের কারণে আজই মার্কশিট সুকলে পৌঁছনো সম্ভব হবে না৷ তবে লকডাউন সমাপ্ত হলেই ছাত্রছাত্রীরা মার্কশিট পেয়ে যাবে৷ সে-ক্ষেত্রে উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদনপত্র সুকলে জমা দেওয়ার অন্তিম তারিখ ১০ অগাস্ট ধার্য করা হয়েছে৷ সুকল কর্তৃপক্ষকে ১৪ অগাস্টের মধ্যে পর্ষদের কাছে ওই সব আবেদনপত্র জমা দিতে হবে৷


আজ পর্ষদ সভাপতি বলেন, করোনা অতিমারিরর কারণে গোটা দেশে লকডাউন জারির পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা ২৩ মার্চ থেকে স্থগিত রাখতে হয়েছিল৷ তাতে উচ্চমাধ্যমিকের নয়টি বিষয় যেমন আরবি, অর্থনীতি, ভূগোল, হোম ম্যানেজমেন্ট ও নার্সিং, সঙ্গীত, পুষ্টিবিজ্ঞান, মনোবিজ্ঞান, সংসৃকত এবং রাশিবিজ্ঞান৷ এছাড়া মাধ্যমিক (পুরাতন) সিলেবাসের দুটি বিষয় জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিলের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ যা পরবর্তী পর্যায়ে ৫ থেকে ১১ জুনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার চেষ্টা করেও গোটা রাজ্যে করোনা-র প্রকোপ বৃদ্ধির কারণে স্থগিত রাখতে হয়েছিল৷ অবশেষে ২৯ জুন এই পরীক্ষাগুলো বাতিল বলে ঘোষণা করা হয়৷ এই প্রেক্ষাপটে পরীক্ষাগুলোর ফল প্রকাশে অহেতুক বিলম্ব ঘটেছে, দাবি করেন তিনি৷

তিনি জানান, এ বছর উচ্চমাধ্যমিকে মোট ২৭,১৪৭ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল৷ তাদের মধ্যে পরীক্ষা দিয়েছে ২৬,৪০০ জন৷ ওই সকল পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩,৪৬০ জন এবং ছাত্রী ১২,৯৪০ জন রয়েছে৷ তিনি আরও বলেন, এ বছর তফশিলি জাতির ৫,২৭৬ জন, তফশিলি উপজাতির ৬,২১২ জন ও অন্যান্য ১৪,৯১২ জন পরীক্ষা দিয়েছে৷ তাঁর কথায়, পরীক্ষার্থীর মধ্যে বাণিজ্য বিভাগে ৬৩৬ জন, বিজ্ঞান বিভাগে ৩,১৭৩ জন এবং বিভাগে ২২,৫৬১ জন পরীক্ষা দিয়েছে৷ তিনি বলেন, এ-বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীয় মূলত ৪০৮টি সুকলের ছাত্রছাত্রী অংশ নিয়েছে৷ তারা রাজ্যের ৬০টি পরীক্ষাকেন্দ্রভুক্ত মোট ৮৬টি বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে৷ তিনি বলেন, এ বছর মাদ্রাসা ফাজিল পরীক্ষায় নাম নথিভুক্ত করে ২৮ জন৷ তাদের মধ্যে ছাত্রী রয়েছে সাত জন৷ তারা মূলত কৈলাসহর (টিলাবাজার), ধর্মনগর (কুর্তি) এবং সোনামুড়ায় অবস্থিত মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এ বছর মাদ্রাসা আলিম পরীক্ষা দিয়েছে ১৯৫ জন৷ তাদের মধ্যে ছাত্রী রয়েছে ১৬ জন৷ আলিমের পরীক্ষার্থীরা ওই তিনটি মাদ্রাসা ছাড়া বিশালগড় (কড়ইমুড়া), বক্সনগর, উদয়পুর (রাজধননগর) এবং বড়নারায়ণ (কাঁঠালিয়া) মাদ্রাসার৷ তিনি বলেন, মাদ্রাসা আলিম পুরাতন সিলেবাসে পরীক্ষা দিয়েছে মাত্র এক জন৷ এবার মাধ্যমিক পুরাতন সিলেবাস পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল ৩০১ জন৷ যাদের মধ্যে ২১১ জন পরীক্ষা দিয়েছে৷ তাদের মধ্যে ছাত্র ৮৬ জন ও ছাত্রী ১২৫ জন৷ তিনি বলেন, তফশিলি জাতি ৪২ জন, তফশিলি উপজাতি ৭০ জন ও অন্যান্য ১৯ জন রয়েছে৷


পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছিল ২৪ এপ্রিল৷ সমাপ্ত হয়েছে ২২ মে৷ তাঁর কথায়, এবার উচ্চমাধ্যমিকে গড় পাশের হার ৮০.৮০ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৮০.৫১ শতাংশ৷ তিনি বলেন, এ বছর কলা বিভাগে ৭৯.৫২ শতাংশ, বাণিজ্য বিভাগে ৭৮.৫৬ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৮৯.৮৫ শতাংশ, মাদ্রাসা ফাজিল কলা বিভাগে ৬৩.৬৪ শতাংশ এবং থিওলজিতে ৭৬.৪৭ শতাংশ পাশ করেছে৷ এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর উচ্চমাধ্যমিকে তফশিলি উপজাতি ৬৮.৫৩ শতাংশ এবং তফশিলি জাতি ৮৩.৮১ শতাংশ পাশ করেছে৷ এদিকে, এডিসি এলাকায় বিদ্যালয়ে ৭০.৬৮ শতাংশ পাশ করেছে৷ তাছাড়া, জেলাস্তরে পাশের নিরিখে সিপাহিজলা জেলা শীর্ষে রয়েছে৷ সিপাহিজলা জেলায় ৮৪.২৭ শতাংশ পাশ করেছে৷ অন্যদিকে ধলাই জেলায় সর্বনিম্ন পাশের হার, ৭৩.৮৪ শতাংশ৷ পর্ষদ সভাপতির কথায়, এবছর ২৭টি সুকলে উচ্চমাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷ তবে, একটি সুকলের ১০০ শতাংশ ছাত্রছাত্রীই অনুর্তীর্ণ হয়েছে৷


পর্ষদ সভাপতি বলেন, এ বছর সংশোধনাগার থেকে কেউ উচ্চমাধ্যমিক পরীক্ষা দেননি৷ তাছাড়া, অসদুপায় অবলম্বনের জন্য ২ জনকে বহিষ্কার এবং একজনকে আরএ করা হয়েছে৷ তিনি বলেন, এ বছর ১০ জন দৃষ্টিহীন এবং ১৮ জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে৷ পর্ষদ সভাপতি সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top