News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকের কন্যাকে কুপ্রস্তাব, চা বাগান মালিককে গণধোলাই
Image

শ্রমিকের কন্যাকে কুপ্রস্তাব, চা বাগান মালিককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা চাবাগানে এক শ্রমিক কন্যাকে কুপ্রস্তাব দেওয়ায় ওই বাগানের মালিক অখিল মালাকারকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শ্রমিকরা৷


সংবাদ সূত্রে জানা গেছে অকিল মালাকার নামে ওই ব্যক্তি সরলা চা বাগানের মালিক৷ দুই কানে জায়গা নিয়ে তিনি চা বাগান গড়ে তুলেছেন৷ ওই চা বাগানে বেশ কিছু সংখ্যক মহিলা শ্রমিক রয়েছে৷ গত তিন চার দিন ধরে এক কন্যাকে কুপ্রস্তাব দিয়ে আসে চা বাগানের মালিক অখিল মালাকার৷ বিষয়টি নিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরেই কানাঘষা চলছিল৷ ক্ষুব্ধ শ্রমিকরা শেষপর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷কদমতলা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে চা বাগান শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ক্ষুদ্র মালিক নোংরা ঘটনায় যুক্ত হওয়ার বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না চা বাগানের শ্রমিকরা৷ তাদের অনেকেরই বাদ অন্নদাতা তিনি যদি এ ধরনের নোংরা ঘটনায় জড়িয়ে পড়েন তাহলে সমাজ ব্যবস্থা আরো পতনের দিকে ধাবিত হবে৷ সে কারণেই এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শ্রমিকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top