News Flash

  • Home
  • Uncategorized
  • ২২-২৪ জুলাই বায়ুসেনা কমান্ডার্সদের সম্মেলন, তৈরি হতে পারে পরবর্তী দশকের রোডম্যাপ
Image

২২-২৪ জুলাই বায়ুসেনা কমান্ডার্সদের সম্মেলন, তৈরি হতে পারে পরবর্তী দশকের রোডম্যাপ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): জুলাই মাসের ২২-২৪ তারিখের মধ্যে নয়াদিল্লিতে বায়ু ভবনে আয়োজিত হতে চলেছে বায়ুসেনা কমান্ডার্স-এর সম্মেলন। ওই সম্মেলনে ভারতীয় বায়ুসেনার কমান্ডার্সরা ‘পরবর্তী দশকে বায়ুসেনা’ বিষয়ে আলোচনা করবেন এবং পরবর্তী দশকের জন্য ভারতীয় বায়ুসেনার পরিচালনা ক্ষমতা বাড়ানোর বিষয়ে রোডম্যাপ তৈরি করবেন। ২২ জুলাই, বুধবার ‘পরবর্তী দশকে বায়ুসেনা’ বিষয়ক সম্মেলনের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন প্রতিরক্ষা সচিবও।

বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, তিন-দিনের সম্মেলনে বায়ুসেনার বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এছাড়াও পরবর্তী দশকে ভারতীয় বায়ুসেনার পরিচালনা ক্ষমতা বাড়ানোর বিষয়ে ফাইনাল টাচ দেওয়া হবে। বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া ২২-২৪ জুলাই সাতজন বায়ুসেনা কমান্ড প্রধানদের সঙ্গে কমান্ডারদের বৈঠকের সভাপতিত্ব করবেন। পূর্ব লাদাখের ৩,৪৮৮ কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নিয়েও আলোচনা হতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top