News Flash

  • Home
  • Uncategorized
  • ফোনে আড়িপাতা সংবিধানবিরোধী কাজ মত বিএসপির
Image

ফোনে আড়িপাতা সংবিধানবিরোধী কাজ মত বিএসপির

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): ফোনে আড়িপাতার জন্য অশোক গেহলটের সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হল বিএসপি।বিএসপির জাতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদুরিয়া জানিয়েছেন এই ধরণের নজরদারি সংবিধান এবং গণতন্ত্র বিরোধী।রবিবার সকালে বর্ষীয়ান এই বিএসপি নেতা জানিয়েছেন, ফোনে আড়িপাতা কাণ্ড অতিরিক্ত গুরুতর বিষয়।এই ধরণের পদক্ষেপ গণতন্ত্র এবং সংবিধান বিরোধী। জনগণের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে এই ধরণের কর্মকাণ্ড।যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা দরকার বিষয়টির গুরুত্ব অসীম। দল ভাঙানোর খেলায় যে শুধুমাত্র বিজেপি নয় কংগ্রেসও সিদ্ধহস্ত তার উল্লেখ করে সুধীন্দ্র ভাদুরিয়া জানিয়েছেন, বিভিন্ন দল থেকে বিধায়ক ভাঙ্গানোর অভ্যেস অশোক গেহলটের সরকারের রয়েছে। ২০১৯ বিএসপির ৬ জন বিধায়ককে ভাঙ্গিয়ে নিজের দলে টেনে নিয়ে গিয়েছিলেন অশোক গেহলট। দল বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করেছিলেন তিনি।বিধানসভা আস্থা ভোটের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে।উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি যোশী রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট সহ কংগ্রেসের ১৯ জন বিক্ষুব্ধ বিধায়কের বিরুদ্ধে নোটিশ জারী করেছেন।এই নোটিশ এর বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়কেরা।এদিকে শচীন পাইলট দাবি করেছেন যে তিনি এখনো কংগ্রেসের বিধায়ক রয়েছেন। যদিও দলের তরফে তাকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top