News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে সচেতনতা বৃদ্ধিতে সংবাদ মাধ্যমের ভূমিকা প্রশংসনীয়, বললেন মুখ্যমন্ত্রী
Image

করোনা : রাজ্যে সচেতনতা বৃদ্ধিতে সংবাদ মাধ্যমের ভূমিকা প্রশংসনীয়, বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ত্রিপুরার সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে যে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়৷ আগামী দিনগুলিতেও তাঁদের এরূপ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে৷ শনিবার সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে রাজ্যের সাংবাদিকদের মধ্যে প্রেস জ্যাকেট এবং অ্যাক্রিডিটেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই প্রেস জ্যাকেট সাংবাদিকদের সহায়ক হবে৷ পাশাপাশি বেশি সংখ্যায় অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের জন্য সাংবাদিকদের বহুদিনের দাবিও আজ পূরণ হয়েছে৷ তিনি বলেন, রাজ্য সরকার শিল্পের বিকাশ, কর্মসংস্থান, সরকারি চাকরি, পরিষেবা ক্ষেত্র সহ জনগণের জীবন মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ তেমনি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভেল্যু অ্যাডিশনের উপরও গুরুত্ব দিয়েছে৷ তাঁর দাবি, তথ্য ও সংসৃকতি দফতরের বিজ্ঞাপন বাবদ ২০১৮-১৯ অর্থ বছরে যেখানে ৩.৫ কোটি টাকা বরাদ্দ ছিল৷ সেখানে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে এই খাতে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিপ্রেক্ষিতে রাজ্যের সংবাদপত্র বিভিন্ন জেলায় পৌছানোর জন্য ২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন গাড়ি দিয়ে বিভিন্ন জেলায় সংবাদপত্র পৌছানো বাবদ রাজ্য সরকারের প্রায় ১০ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয় হয়েছে৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০৪ জন রাজ্যের সংবাদপত্র হকারকে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে৷ একই সঙ্গে তাঁদের বিনামূল্যে রেশনিঙের ব্যবস্থাও করেছে সরকার, বলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে হীরা বানাতে চেয়েছেন৷ হীরা মানে হাইওয়েজ, আইওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ৷ বর্তমান ত্রিপুরা সরকারের সময়কালে রাজ্যে হাইওয়েজ, ইন্টারনেট পরিষেবা, রেল পরিষেবা এবং এয়ারওয়েজের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷


মুখ্যমন্ত্রীর আরও দাবি, বৃদ্ধি পেয়েছে জাতীয় সড়কের জন্য অর্থ বরাদ্দও৷ সরকারের বিভিন্ন ক্ষেত্রে চালু হয়েছে ডিজিটালাইজেশন ব্যবস্থা৷ দুটি দফতরে ই-ফাইল ব্যবস্থাও করা হয়েছে৷ ইপিডিএস সিস্টেম চালুর ফলে আর্থিক সাশ্রয় হয়েছে সরকারের৷ এটি সম্ভব হয়েছে ইন্টারনেট পরিষেবার উন্নয়নের জন্যই৷ পাশাপাশি রেলওয়েজের উন্নয়নের ফলে রাজ্যে বর্তমানে রাজধানী থেকে শুরু করে বিভিন্ন দূরপাল্লা রেল চলাচল করছে৷ সাথে তিনি যোগ করেন, বিমান পরিষেবায় ত্রিপুরায় উন্নয়ন হয়েছে৷ ১৮টি বিমান রাজ্যে ওঠানামা করেছে৷ এগুলি হীরা মডেলের প্রতিফলন বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন৷

তাঁর কথায়, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পাশাপাশি বেশি সংখ্যক কৃষকদের ফসল বিমার আওতায় আনতে মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনাও রাজ্য সরকার গ্রহণ করেছে৷ খারিফ মরশুমে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দ্রুত নিষ্পত্তির জন্যও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, স্ব-নির্ভর মানসিকতাই স্ব-নির্ভর ত্রিপুরা গড়তে সক্ষম৷ রাজ্য সরকারও সবার মধ্যে স্ব-নির্ভর হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে৷ পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আগামীদিনে মানুষ আরও স্ব-নির্ভরতার দিকে অগ্রসর হবেন৷ পাশাপাশি সংবাদ মাধ্যমও আগামীদিনে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলি ইতিবাচক মনোভাব নিয়ে জনগণের কাছে তুলে ধরবে এবং নিজ নিজ সংবাদ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷


তিনি বলেন, নতুন ত্রিপুরা গড়ার পথে রাজ্য চলা শুরু করেছে এবং গতি নিয়ে এগিয়ে যাচ্ছে৷ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার৷ স্বাগত বক্তব্যে দফতরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, ত্রিপুরা প্রেস রিপ্রেজেনটেটিভ অ্যাক্রিডিটেশন রুলস-২০০১ সংশোধন করে ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেনটেটিভ অ্যাক্রিডিটেশন গাইড লাইন করা হয়েছে৷ অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার জন্য ৩৬টি আবেদনের মধ্যে ৩১টির অনুমোদন দেওয়া হয়েছে৷ এই ৩১ জনের মধ্যে ১১ জন সাংবাদিক জেলা ও মহকুমাস্তরে কাজ করেন৷ অনুষ্ঠানে বিভিন্ন মুদ্রণ এবং সংবাদ মাধ্যমের এডিটর এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কর্মরত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড এবং প্রেস জ্যাকেট তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top