News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ : সমস্ত দলীয় কর্মসূচি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত প্রদেশ বিজেপির
Image

করোনার প্রকোপ : সমস্ত দলীয় কর্মসূচি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত প্রদেশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ করোনা অতিমারির জেরে সমস্ত প্রকাশ্য কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি৷ শুধু তা-ই নয়, বিশেষ প্রয়োজনে সবর্োচ্চ ২০ জন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করা যাবে৷ মঙ্গলবার শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, আজকের বৈঠকে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


নবেন্দু বলেন, দেরিতে হলেও করোনা অতিমারির প্রভাব ত্রিপুরায়ও পড়েছে৷ তাই আজ বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্ব সামগ্রিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ এতে স্থির হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত প্রকাশ্য কার্যক্রম বন্ধ থাকবে৷ বিশেষ প্রয়োজনে কার্যকর্তা বৈঠক হবে৷ তবে, সবর্োচ্চ ২০ জন ওই বৈঠকে অংশ নিতে পারবেন৷ তাঁর দাবি, আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জেলাস্তরে জানানো হবে৷ সে অনুযায়ী কর্মকর্তারা কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷


তিনি বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷ করোনা যুদ্ধে বিজেপি কার্যকর্তারাও জাতীয় প্রেক্ষাপটে ভূমিকা নেবেন৷ নবেন্দুর কথায়, সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দলীয় কর্মকর্তাদের রূপরেখা স্থির করে দেওয়া হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top