News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু
Image

বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুলাই৷৷ পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়কুবাড়ি এলাকায়৷ মৃত ব্যক্তির নাম শ্রীদাম দেববর্মা বয়স (৫৬)৷ পিতার নাম মৃত শ্যামসুন্দর দেববর্মা৷ পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলা থেকে নিখোঁজ ছিলেন শ্রীধাম দেববর্মা৷ অনেক খোঁজাখুঁজি করার পরও শ্রীদাম কে না পেয়ে পরিবারের লোকজন বিশ্রামগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন৷ বুধবার সকাল ১১ ঘটিকায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে সুব্রত দাস এর একটি পুকুরে ভেসে ওঠে শ্রীধাম দেববর্মার মৃতদেহ৷

খবর দেন এলাকাবাসী বিশ্রামগঞ্জ থানায় এবং বিশ্রামগঞ্জ স্টেশনে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন থেকে লোক এসে শ্রীধাম দেববর্মার দেহ বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ময়না তদন্তের পর শ্রীধাম দেববর্মার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এলাকাবাসী সূত্রে জানা যায় শ্রীধাম দেববর্মা কোন কাজকর্ম করতেন না সারাদিন মদ মত্ত থাকতেন বলে জানা গেছে৷ মঙ্গলবারও হয়তো মদ বেশি খেয়ে ফেলেছেন তাই বাড়িতে আর যেতে পারেননি বাড়ি থেকে ২০০ মিটার দূরে পুকুরের মধ্যে পড়ে গিয়ে হয়তোবা আর পুকুর থেকে উঠতে পারেননি৷ বুধবার সকাল বেলায় পুকুরের জলে ভেসে ওঠে শ্রীধাম দেববর্মার মৃতদেহ৷ শ্রীধাম দেববর্মার মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top