News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের বৃহত্তম করোনা হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী
Image

দেশের বৃহত্তম করোনা হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): ভারতের বৃহত্তম সর্দার বল্লভ ভাই প্যাটেল করোনা হাসপাতাল রবিবার পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ডিআরডিও জি সতীশ রেড্ডি। দিল্লি-হরিয়ানা সীমান্তের ছাতারপুর ১০ হাজার শয্যাবিশিষ্ট ভারতের বৃহত্তম করোনা হাসপাতালটি গড়ে তুলেছে ডিআরডিও।এই হাসপাতালের ব্যবস্থাপনায় থাকবে আইটিবিপি। অর্থাৎ আইটিবিপি চিকিৎসকরাই করোনা রোগীদের চিকিৎসা করবে। হাসপাতালটির পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গাইডলা মেনে এই হাসপাতলে ২৫০ আইসিইউ ইউনিট রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসা করার জন্য এখন আর হাসপাতাল শয্যার অভাব নেই। প্রায় ১৫, ৫০০ বেশি শয্যা রয়েছে যার মধ্যে ব্যবহৃত হয়েছে ৫৩০০। করোনা পরিস্থিতি আবার ভয়াবহ আকার ধারণ করলে তখন এই শয্যাগুলি ব্যবহার করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top