News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই কর্মী, উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক
Image

পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই কর্মী, উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী। সোমবার সকালে তাঁরা সরকারি কাজেই দফতরের বাইরে ছিলেন। কিন্তু, গন্তব্যের উদ্দেশে রওনা দিলেও, তাঁরা সেখানে পৌঁছননি। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও খোঁজ মিলছে না তাঁদের। এই খবরে উদ্বিগ্ন ভারতীয় বিদেশ মন্ত্রক। ঘটনাটি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এ নিয়ে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেছে ভারত।

কিছু দিন আগেই পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করেছিল ভারত। তার পরই পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এ দিন সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাজে কোনও একটি গন্তব্যে পৌঁছনোর কথা ছিল সিআইএসএফ-এর ওই দুই কর্মীর। তাঁরা দু’জনেই গাড়িচালক। কিন্তু নির্ধারিত সময়ের পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তাঁদের সন্ধান মেলেনি। সকাল ৮টা থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top