News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে মৃত সন্তান প্রসব, আইজিএম হাসপাতালে ভাঙচুর, ডাক্তার-নার্সদের বিরুদ্ধে মামলা
Image

চিকিৎসায় গাফিলতিতে মৃত সন্তান প্রসব, আইজিএম হাসপাতালে ভাঙচুর, ডাক্তার-নার্সদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আইজিএম হাসপাতালে আবারও সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবহেলার কারণেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ৷ আইজিএম হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ মৃত শিশুর আত্মীয় পরিজনরা হাসপাতালে হামলা ভাঙচুর চালান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীকে আইজিএম হাসপাতালে তলব করা হয়৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনা হয়৷


উল্লেখ্য, আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু এবং রোগী মৃত্যুর ঘটনার অভিযোগ নতুন কিছু নয়৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে রোগী এবং সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হ্রাস পাচ্ছে৷ ঘটনার বিবরণে জানা যায় আইজিএম হাসপাতালে রেখা চক্রবর্তী নামে এক প্রসূতি মাকে ভর্তি করানো হয়৷ প্রসব বেদনায় কাতর ওই মা হাসপাতালের প্রসূতি বিভাগে চিৎকার-চেচামেচি করলেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা দায়িত্ববোধের পরিচয় দেননি বলে অভিযোগ রোগীর পরিবারের লোকজনদের৷ রোগীদের পরিবারের লোকজনদেরকে জানানো হয় প্রিম্যাচিউরড রয়েছে শিশুটি৷


প্রসব বেদনায় প্রসূতি মা যখন চিৎকার করছিলেন তখন কর্তব্যরত নার্স একই ইনজেকশন পোস্ট করেন আর তাতেই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে বলে অভিযোগ৷ রোগিণীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকলেও চিকিৎসক এবং নার্স রোগীর পরিবারের সবাইকে গেট থেকে বের করে দেন৷ গেইটে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তারক্ষীদেরকে রোগীর পরিবারের লোকজনরা বারবার অনুরোধ করা সত্ত্বেও কাউকে ভেতরে ঢুকতে দেননি৷ রোগীর পরিবারের লোকজন কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে বোঝানোর চেষ্টা করেন তারা রোগিনীকে হাসপাতাল থেকে নার্সিংহোমে নিয়ে যেতে চান৷ সেজন্য চিকিৎসক এবং নার্সের সঙ্গে তারা কথা বলতে চান কিন্তু নিরাপত্তাকর্মী তাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি৷ এরই মধ্যে প্রসূতি বিভাগ থেকে ডাক পড়ে রোগীর পরিবারের একজনকে ভেতরে যাওয়ার জন্য৷


সদ্যোজাত শিশু প্রসব হলেও সেটি মৃত বলে জানানো হয়৷ এই খবর জানার পরই মাথায় বাজ পড়ার উপক্রম রোগীর পরিবারের লোকজনদের৷ চিকিৎসক ও নার্সদের গাফিলতিতেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন৷ এ ব্যাপারে পশ্চিম থানায় নার্স এবং চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top