News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে করোনায় আক্রান্ত আরও চার সিআইএসএফ জওয়ান
Image

দিল্লিতে করোনায় আক্রান্ত আরও চার সিআইএসএফ জওয়ান

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.):  দিল্লিতে নতুন করে সিআইএসএফের চারজন জওয়ানের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।এদের মধ্যে দুইজন দিল্লি মেট্রোর সুরক্ষার কাজে মোতায়েন ছিল এবং অপর দুইজন দিল্লি বিমানবন্দরে কর্মরত ছিলেন। বর্তমানে এই চারজনই হাসপাতালে চিকিৎসাধীন। এদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোরেন্টিন করার কাজ চলছে। সিআইএসএফের মুখপাত্র হেমেন্দ্র সিং জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।

ফলে দিল্লি মেট্রো সুরক্ষার কাজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানদের মধ্যে করোনায় সংক্রামিত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮। অন্যদিকে দিল্লি এয়ারপোর্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। সারা দেশে সিআইএসএফ জওয়ানরা কি অবস্থায় আছে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ছয় জন। ২১ জওয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। এইসকল আক্রান্ত চিকিৎসা বিভিন্ন হাসপাতালে হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top