News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে কটাক্ষ সিব্বলের

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে কটাক্ষ সিব্বলের

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ প্যাকেজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রথম পর্যায়ের লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যে ত্রাণ প্যাকেজ কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে তার মূল্য হচ্ছে ২০ লক্ষ কোটি টাকা।

কেন্দ্রের এই ঘোষণার নিন্দা করে কপিল সিব্বল নিজের টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সরকারের কাছে নগদ অর্থের প্রবাহ কেবল চার লক্ষ কোটি টাকার পর্যন্ত রয়েছে। আর বি আই বাজারে অর্থের প্রবাহ ছেড়েছে ৮ লক্ষ কোটি টাকা।  সরকারের কাছে পাঁচ লক্ষ কোটি টাকার অতিরিক্ত দেনা রয়েছে। এক লক্ষ কোটি টাকা গ্যারান্টি ফিস। ফলের সব মিলিয়ে আর্থিক প্যাকেজ হচ্ছে মাত্র চার লক্ষ কোটি টাকা। 

অপর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিজের টুইট বার্তায় লিখেছেন, দেশের নাগরিকদের মৌলিক অধিকার অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে  সরকার। লকডাউনের ৫০ দিন কেটে গেলেও এখনো বহু মানুষ নিজেদের বাড়ি ফিরতে পারেনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top