News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Image

গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১০ মে (হি. স.):  দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। কিন্তু এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। সোমবার এই দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে।

এদিন রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি রাজ্যে করোনা বেড়ে চলেছে কারণ সেখানে ক্লাস্টার অঞ্চলগুলিতে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমিত সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে। ক্লাস্টার অঞ্চলে করোনার সংক্রমণ বাড়লেও সেখানে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি।করোনা সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে।বর্তমান সময় ৩১.৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছে।

লভ আগরওয়াল আরও জানিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে হাসপাতাল থেকে ডিসচার্জ করার নীতি ও পরিবর্তন করা হচ্ছে। করোনায় সুস্থ হওয়া ব্যক্তির দ্বিতীয়বারের জন্য পরীক্ষা হবে না। বিশ্বের অন্যান্য দেশ গুলিতে এই নীতি প্রযোজ্য।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top