News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞানসম্মত পদ্ধিতি অবলম্বন হচ্ছে না বলে শূকরের মৃত্যু হচ্ছে অসমে, মত যোরহাট কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের
Image

বিজ্ঞানসম্মত পদ্ধিতি অবলম্বন হচ্ছে না বলে শূকরের মৃত্যু হচ্ছে অসমে, মত যোরহাট কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের

যোরহাট (অসম), ২ মে (হি.স.) : মহামারি কোভিড-১৯ সৃষ্ট আতঙ্কময় পরিস্থিতির মধ্যে অসমে শূকরের শরীরে ‘সোয়াইন ফ্লু’ সমস্যা ক্ৰমশ বেড়ে চলেছে। সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হয়ে রাজ্যের কয়েকটি জেলায় অস্বাভাবিক হারে শূকরের মৃত্যু হয়েছে। এ সম্পৰ্কে যোরহাটের কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের ডাক্তাররা জানিয়েছেন, শূকর পালকরা বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন না করার জন্যই সোয়াইন ফ্লু-এর মতো রোগে আক্ৰান্ত হয়ে এত শূকরের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই ডাক্তাররা গ্ৰামে গ্ৰামে গিয়ে শূকরদের টিকাকরণের ব্যবস্থা গ্ৰহণ করেছেন। নিৰ্দিষ্ট কিছু নীতি নিৰ্দেশিকা মতে শূকর পালনের জন্য যারা এই ব্যবসায় রয়েছেন তাদের মধ্যে সচেতননা বাড়ানোর কাজ করছেন।

যোরহাটের এলেংমারা কলাবাড়ি অঞ্চলে এরই মধ্যে ১৩টি শূকরের মৃত্যু হয়েছে। যোরহাট কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে শূকরগুলি সোয়াইন ফ্লু-তে আক্ৰান্ত হয়ে মরেছে কিনা তা এখনও নিশ্চিত করেনি কেন্দ্ৰ।  

ইতিমধ্যে রাজ্যের ছয় জেলা যথাক্ৰমে ধেমাজি, ডিব্ৰুগড়, শিবসাগর, লখিমপুর, বিশ্বনাথ এবং যোরহাটে সরকার শূকরের মাংস বিক্ৰিতে নিষেধাজ্ঞা জারি করেছে। খামারে পালিত শূকর বাজারে বিক্ৰি হচ্ছে না। ফলে বহু টাকার লোকসানের সম্মুখিন হয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শূকর পালকদের। শূকর পালকরা আৰ্থিক সমস্যার মধ্যে পড়েছেন। সরকার খুব শীঘ্ৰই একটা ব্যবস্থা না করলে আরও গভীর সমস্যায় পড়বেন বলে শূকর পালকরা মনে করছেন।

প্ৰসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলায় এখন পৰ্যন্ত প্ৰায় ২০০০ শূকরের অজানা রোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে শূকররা আফ্রিরান ফ্লু-তে আক্রান্ত হয়েছে। মৃত শূকরের নমুনা মধ্যপ্রদেশের ভোপালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে। তবে এই খবর লেখা পর্যন্ত রিপোর্টের তথ্য জানা যায়নি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top