News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে গায়ে কেরোসিন ঢেলে রোগীর আত্মহত্যার চেষ্টা
Image

আইজিএম হাসপাতালে গায়ে কেরোসিন ঢেলে রোগীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ হাসপাতালের শৌচালয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক রোগী৷ হাসপাতালের কর্মী এবং অন্যান্য রোগীর পরিবার টের পেয়ে কোনক্রমে মহিলাকে উদ্ধার করেন৷ ওই ঘটনায় হাসপাতালে তীব্র আতঙ্ক দেখা দিয়েছিল৷ পুলিশ জানিয়েছে, ওই রোগীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে৷


তিনদিন আগে আগরতলায় আখাউড়া রোডের বাসিন্দা সন্ধ্যা সরকার পেটে ব্যাথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন৷ আজ শনিবার তিনি হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ এ-বিষয়ে হাসপাতালে কর্তব্যরত জনৈকা স্বাস্থ্য কর্মী জানান, আজ হঠাৎ ওয়ার্ডের অন্য রোগীরা শৌচালয় থেকে ধোয়া বের হতে দেখেন৷ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে৷ তবে তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন সে-বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷


ওই মহিলার ভাড়াটে রাজু দাস বলেন, তিন দিন আগে সন্ধ্যা সরকারকে তারা স্বামী-স্ত্রী মিলে হাসপাতালে ভর্তি করেছেন৷ আজ সকালে বাড়ি থেকে খাবার নিয়ে এসে শুনেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন৷ কিন্তু, তার আত্মহত্যার চেষ্টার পেছনে কী কারণ বোঝা যাচ্ছে না, বলেন তিনি৷ রাজুর কথায়, ওই মহিলার স্বামী একসাথে থাকেন না৷ তাই, ভাড়াটে হিসেবে তারাই তিন মাস ধরে মহিলার দেখাশুনা করছেন৷


এদিকে, খবর পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে৷ পুলিশ জানিয়েছে, ওই মহিলার সাথে কথা বলা সম্ভব হয়নি৷ তাই, আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি৷ সাথে পুলিশ আরও জানিয়েছে, মহিলার স্বামী ও মেয়েকে খবর দেওয়া হয়েছে৷ ওই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top