News Flash

  • Home
  • Uncategorized
  • আড়ালিয়ায় মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তেলিয়ামুড়ায় গৃহবধূর
Image

আড়ালিয়ায় মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তেলিয়ামুড়ায় গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৯ এপ্রিল ৷৷ রাজ্যের পৃথক স্থানে শিশু সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ শহর আগরতলার কাছে আড়ালিয়ায় মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অন্যদিকে তেলিয়ামুড়াতে উদ্ধার হয়েছে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ দুটি ঘটনার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া মধ্য পাড়ায় মা ও শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘন্টায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ শিশু সন্তানকে হত্যা করে মা আত্মঘাতী হয়েছেন, নাকি মা ও শিশুকে হত্যা করা হয়েছে তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ লকডাউন চলাকালে বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ায় মধ্যপাড়ায় তিন বছরের শিশু কন্যা ও মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত মহিলার নাম জোৎস্না পাল সাহা স্বামীর নাম হরিভক্ত সাহা৷ বিকেল ৪টা নাগাদ ঝুলন্ত অবস্থায় বসত ঘরেই মা ও শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷


গৃহস্বামী হরিভক্ত সাহার দাবি সন্তানসহ তার স্ত্রী আত্মহত্যা করেছে৷ স্ত্রীর নাকি মাথা ব্যথা ছিল৷ ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাইয়েছে৷ প্রেসার ও মাপানো হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ালিয়াতে ডাক্তার দেখানোর কথাও ছিল৷ এরই মধ্যে গৃহস্বামী হরিভক্ত সাহা বাড়িতে এসে স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়েছে৷ মৃতার বাপের বাড়ি দক্ষিণ আনন্দনগরের মাঙ্গারপাড়া চৌমুহনিতে৷ ঘটনার খবর পেয়ে বাপের বাড়ির লোকজনরা ছুটে আসেন৷ মা ও শিশুকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হয়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ৷ ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষেই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ তদন্তের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ মৃতার বাপের বাড়ির লোকজনরা জোড়া খুনের অভিযোগ এনে দেন৷ অভিযুক্ত হরিভক্ত সাহাকে উত্তম মধ্যমও দিয়েছেন তারা৷ ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


তেলিয়ামুড়া চাকমাঘাট ভূমিহীন কলোনির এক মহিলার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃত মহিলার নাম মনি সাঁওতাল (কর্মকার) বয়স ৪৮ বছর৷ তবে ঘটনাটি আত্মহত্যা না হত্যা, তানিয়ে চলছে পুলিশের তদন্ত৷ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে৷ বুধবার বিকাল থেকেই নিখোঁজ ছিলেন চাকমাঘাট ভূমিহীন কলোনির বাসিন্দা বিষ্ণু কর্মকারের স্ত্রী মনি সাঁওতাল (কর্মকার)৷ স্বামী কাজের জন্য ধলাই জেলা মনুতে থাকেন৷ বুধবার বিকাল ৩টায় বাড়ি থেকে বের হলেও রাত অবধি বাড়ি ফেরেননি মনি সাঁওতাল নামে বছর ৪৮-এর ঐ মহিলা৷ সকাল থেকে সকলে মিলে খোজাখুঁজি করে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দু’শো মিটার দূরে জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছেলে৷


তবে মহিলার কাপড়ে ও পায়ে রক্তের দাগ দেখে বিষয়টি আত্মহত্যা না হত্যা এনিয়ে সন্দেহের সৃষ্টি হয় পরিবারের লোকদের মধ্যে৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর যায় খোয়াই জেলার এসপি ডঃ কিরণ কুমারের কাছে৷ খবর পেয়ে এসপি কিরণ কুমার, অ্যাডিশনাল এসপি সঞ্জীব দেবনাথ, খোয়াই এবং তেলিয়ামুড়ার মহকুমার পুলিশ আধিকারিক এবং থানার ওসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতদেহ প্রত্যক্ষ করে পুলিশ ঘটনাস্থলে ডক স্কোয়াড এবং ফরেনসিক এক্সপার্টদের তলব করে৷ ডক স্কোয়াড বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কোন কিনারা করতে পারেনি৷

তবে পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সুজিত মারাক নামে এক যুবককে আটক করে৷ ঘটনার বিবরণে খোয়াই জেলার এসপি ডাঃ কিরণ কুমার জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছেন৷ তারপরও ডগ স্কোয়াড এবং ফরেনসিক এক্সপার্ট আনা হয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মর্গে পাঠানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top