News Flash

  • Home
  • Uncategorized
  • ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের
Image

ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : করোনা ভাইরাসের   সংক্রমণ এড়াতে দেশে চলছে  লকডাউন। যার জেরে আটকে গেছে ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণের কাজ। এদিকে ড্রাইভিং লাইসেন্সের  মেয়াদ গত ১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সেই সব পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। লকডাউন পর্বের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানালো মোদী সরকার। পাশাপাশি এই মর্মে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর পরিবহণ দফতরকেও ওই ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক।

করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে সব কিছু স্তব্ধ হয়ে আছে। এর ফলে সমস্ত সরকারি পরিবহণ দফতরও বন্ধ, তাই বিভিন্ন গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে রয়েছে। থমকে রয়েছে গণ পরিবহণে ব্যবহৃত গাড়িগুলোর ফিটনেস, পারমিট (সমস্ত ধরণের), ড্রাইভিং লাইসেন্স সহ মোটর ভেহিকেল আইনের অধীনে থাকা অন্যান্য নথির যাচাই ও পুনর্নবীকরণও। তাই সকলের সুবিধার জন্যেই ওই ঘোষণা করা হল বলে মনে করা হচ্ছে। যদিও এই লকডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। গত ২৪ ঘণ্টায় মোট ২২৭ জন রোগীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top