News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে, হত্যা না আত্মহত্যা ধন্দে পুলিশ
Image

কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে, হত্যা না আত্মহত্যা ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৭ মার্চ৷৷ আত্মহত্যা না হত্যা৷ এ নিয়ে চলছে জোর জল্পনা চুরাইবাড়ি এলাকায়৷কাঁঠাল চোরির অপবাদ সহ্য করতে না পেরে কি নাবালিকা মেয়ে আত্মহত্যা করল, না দুই চাচা ও চাচি মিলে মেয়েটিকে হত্যা করল?প্রশ্ণ রয়েছে উভয় দিকেই৷


ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালিক বুধবার সন্ধ্যায় বাজার থেকে এসে দেখতে পান উনার মেয়ের মৃতদেহ ঘরের সামনে একটি ভূবি গাছে ঝুলছে৷ তার সাথে মেয়েটির বাম হাত কাটা৷ আব্দুল খালিকের অভিযোগ,বাড়িতে ঢুকতেই আব্দুল মানিক যিনি বড় ভাই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন৷ আরও লোক ছিল অন্ধকারের মধ্যে তাদের দেখা যায়নি৷ পরবর্তীতে সুলতানা বেগম (১৭) এর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পিতা৷ অভিযোগ গত বুধবারে সুলতানা তার চাচা আব্দুল মালিকের কাঁঠাল গাছ থেকে একটি কাঁচা কাঁঠাল পেড়ে আনে তরকারি খাবে বলে৷পরবর্তীতে সুলতানার পিতার কাছে বিচার দেওয়া হয় যে সে কাঁঠাল চুরির পাশাপাশি বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে৷ এই ঘটনার পর সন্ধ্যায় যখন সুলতানা পিতা বাজারে যান তখন ঘটে এই কাণ্ড৷ পুলিশ বলছে কাঁঠাল চোরির অপবাদ সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করছে৷


কিন্তু মেয়েটির পিতা বলছেন মেয়েটিকে হত্যা করা হয়েছে৷ যদি এটি আত্মহত্যা হয় তাহলে বাম হাতে কেন কাটা মানে আঘাতের চিহ্ণ৷ রহস্য ঘনীভূত হচ্ছে৷ সঠিক তদন্ত করলেই বেরিয়ে যাবে আসল রহস্য৷ মৃত নাবালিকার পিতা সঠিক তদন্তের মাধ্যমে বিচার প্রার্থনা করছেন৷ চুরাইবাড়ি থানার পুলিশ ০৬ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ১৭৪ সিআরপিসি ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে৷ পাশাপাশি ময়নাতদন্তের পর নাবালিকার মৃতদেহটি তার পরিবার হাতে তুলে দেওয়া হয়৷
এদিকে সংবাদ সংগ্রহ করতে শনিছড়া প্রাথমিক হাসপাতলে সংবাদমাধ্যমের কর্মীরা গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ সংবাদমাধ্যমের কর্মীদের সাথে এক প্রকার দুর্ব্যবহার করেন৷

গোটা ঘটনা নিয়ে উনাকে জিজ্ঞেস করলে উনি সাফ জানিয়ে দেন উনি এখন ক্লান্ত কিছু বলতে পারবেন না৷ পাশাপাশি চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথের নামে শনিছড়া এলাকায় সাধারণ জনগণেরও একগুচ্ছ অভিযোগ রয়েছে৷স্থানীয়দের অভিযোগ উনি শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসার পর থেকে রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন৷ স্থানীয়দের আরও দাবি রাজ্য সরকার যখন স্বাস্থ্য দপ্তরে উন্নতিকরণ করতে ও সাধারণ জনগণকে স্বাস্থ্য পরিষেবা দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top