News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রিপারের ধাক্কায় নিহত মহিলা, ১৪ চাকার ট্রাকের চাপায় গুরুতর আহত পথচারী
Image

ট্রিপারের ধাক্কায় নিহত মহিলা, ১৪ চাকার ট্রাকের চাপায় গুরুতর আহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম, ১ মার্চ৷৷ টিআর-০৩-বি- ১৬৩৫ নম্বারের ট্রিপারের ধাক্কায় এক মহিলা নির্মাণ শ্রমিকের মৃত্যু৷ ঘটনা রবিবার বিলোনিয়ার সুকান্তনগর পঞ্চায়েতের শংকর মঠ এলাকায়৷ দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়ীটি মহিলাকে ধাক্কা মেরে চলে যায় বলে জানায় প্রত্যক্ষ দর্শীরা৷ ঘটনাস্থলে ঐ মহিলা শ্রমিকের মৃত্যু হয়৷


গাড়ীটি বিলোনিয়ার দিক থেকে রাজনগরের দিকে যাচ্ছিলো৷ সাথে সাথে এলাকাবাসী ছুটে এসে বিলোনিয়া থানা ও অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা৷ মৃত মহিলা নির্মাণ শ্রমিকের নাম দিলপতি ত্রিপুরা, বয়স ৫০৷ মহিলা শ্রমিকের বাড়ি ঋষ্যমুখের রতিমোহন পাড়ার শিবপুরে৷ পরে পুলিশ বড়পাথরি এলাকা থেকে ঘাতক ট্রিপার গারিটিকে আটক করে পুলিশ৷ চালক পলাতক৷ এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ৷
এদিকে, ১৪ চাকার লরি পিষে দিল সত্যজিৎ রায় নামের এক মাঝবয়সী ব্যক্তিকে৷ বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷


ঘটনা রবিবার দুপুরে বিশালগড় বাজারে৷ জানা গেছে এনএল ০১-এডি৬৮৭১ নম্বরের একটি ১৪ চাকার লরি সিমেন্ট নিয়ে উদয়পুর গিয়েছিল৷ গাড়িটি এসেছিল শিলং থেকে৷ উদয়পুরের সিমেন্ট নামিয়ে দিয়ে ফের শিলং ফেরার পথে এই ঘটনা৷ যতদূর জানা গেছে, এই গাড়িটি ডালমিয়া সিমেন্ট কোম্পানির নিজস্ব গাড়ি৷ বিশালগড় বাজারে গাড়িটি আসার পর পেছনের চাকায় পিষ্ট হয় সত্যজিৎ রায় নামের ওই ব্যক্তি৷ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এই দৃশ্য দেখে জোড়ে চিৎকার করে গাড়ি থামানোর কথা বললে চালক গাড়িটিকে থামিয়ে ফেলে৷


কিন্তু ওই ব্যক্তি লরির চাকার নিচেই চাপা পরে ছিল৷ খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেকান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় জিবিতে৷ বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে, আহত ব্যক্তির বাড়ি বিসালগড়ের নিউ মার্কেট এলাকায়৷ পুলিশ গাড়ির চালক নজরুল ইসলামকে আটক করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top