News Flash

  • Home
  • Uncategorized
  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, রবিবার শপথ নেবেন
Image

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, রবিবার শপথ নেবেন

কুয়ালালামপুর, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন  সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে রবিবার  স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান এ মালয় নেতা।


শনিবার, মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র |


উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মহম্মদ  পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মহম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ সাংসদদের সুপারিশ মেনে সেদেশের  সদ্য  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেন  ।  আগামীকাল শপথ নেবেনে ইয়াসিন |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top