News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরের রাস্তা নির্মাণে অসন্তোষ, কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ
Image

বিমানবন্দরের রাস্তা নির্মাণে অসন্তোষ, কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আগরতলা মহারাজ বীরবিক্রম বিমানবন্দরের কাজ আপাতত বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ৷ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য গত কয়েকমাস ধরেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলেছে৷


লক্ষ্যণীয় বিষয় হল নারায়ণপুর এলাকায় যাতায়াতের জন্য যে রাস্তাটি রাখা হয়েছে সেটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট৷ সে কারণেই নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেন নারায়ণপুর এলাকার বাসিন্দারা৷ আগরতলা মহারাজ বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ কাজ দ্রুত এগিয়ে চললেও নারায়ণপুর এলাকার বাসিন্দারা ওই এলাকায় যাতায়াতের রাস্তা অপেক্ষাকৃত ছোট করে দেওয়ার প্রতিবাদে কাজে বাধা সৃষ্টি করেছে৷ বিমানবন্দরের যে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে তার গা ঘেঁষেই নারায়ণপুর এলাকায় যাতায়াতের রাস্তা৷ গ্রামের যাতায়াতের জন্য যে রাস্তাটি তৈরি করা হচ্ছে সেটি অপেক্ষাকৃত ছোট৷ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা কোন সামাজিক অনুষ্ঠানের বড় যানবাহন যাতায়াত করতে পারবে না৷ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই তারা সংঘবদ্ধভাবে কাজে বাধার সৃষ্টি করেছেন৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান৷ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা৷ আপাতত কাজ বন্ধ রাখতে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ওই এলাকার জনগণ৷ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি মোহনপুরের মহকুমা প্রশাসনকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়৷


সেই খবরের ভিত্তিতে মোহনপুরের ডিসিএম মানিক চাকমা সহ অন্যান্যরা ছুটে আসেন৷ যারা নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছেন তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন ডিসিএম৷ কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি গ্রামবাসী৷ সে কারণেই কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের সঙ্গে তারা কথা বলবেন বলে জানান৷ সেই কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে৷ আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শীঘ্রই সম্পূর্ণ করে আন্তর্জাতিক পর্যায়ের উড়ান পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ৷ কাজ যখন দ্রুতগতিতে এগিয়ে চলছে ঠিক সেই সময়ে রাস্তা তৈরি নিয়ে মতভেদ দেখা দেওয়ায় কাজ থমকে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top