নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): মারণ-করোনাভাইরাসের উত্পত্তিস্থল চিনের হুবেই প্রদেশ| হুবেই প্রদেরে উহান শহর থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিশেষ বিমান| রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানে দিল্লিতে ফিরেছেন ৩২৩ জন ভারতীয় নাগরিক| এছাড়াও মালদ্বীপের ৭ জন নাগরিককেও ওই বিমানেই উহান থেকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে| মালদ্বীপের নাগরিকদের উহান থেকে দিল্লিতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ|
রবিবার ভোররাত ৩.১০ মিনিট নাগাদ চিনের উহান থেকে টেকঅফ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান| ওই বিমানে ছিলেন ৩২৩ জন ভারতীয় নাগরিক এবং মালদ্বীপের ৭ জন নাগরিক| সকাল ৯.১০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমান| মালদ্বীপের ৭ জন নাগরিককে উহান থেকে দিল্লিতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ বলেছেন, ‘মালদ্বীপের ৭ জন নাগরিককে উহান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ|’ উহান থেকে ভারতে ফিরে আসা ভারতীয় ও মালদ্বীপের নাগরিকদের আগামী বেশ কিছু দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিত্সকরা|


















