News Flash

  • Home
  • Uncategorized
  • চিন থেকে দিল্লিতে ফিরল দ্বিতীয় বিমান, স্বস্তিতে ৩২৩ জন ভারতীয় নাগরিক
Image

চিন থেকে দিল্লিতে ফিরল দ্বিতীয় বিমান, স্বস্তিতে ৩২৩ জন ভারতীয় নাগরিক

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): মারণ-করোনাভাইরাসের উত্পত্তিস্থল চিনের হুবেই প্রদেশ| হুবেই প্রদেরে উহান শহর থেকে দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিশেষ বিমান| রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানে দিল্লিতে ফিরেছেন ৩২৩ জন ভারতীয় নাগরিক| এছাড়াও মালদ্বীপের ৭ জন নাগরিককেও ওই বিমানেই উহান থেকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে| মালদ্বীপের নাগরিকদের উহান থেকে দিল্লিতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী  আবদুল্লা শাহিদ|

রবিবার ভোররাত ৩.১০ মিনিট নাগাদ চিনের উহান থেকে টেকঅফ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান| ওই বিমানে ছিলেন ৩২৩ জন ভারতীয় নাগরিক এবং মালদ্বীপের ৭ জন নাগরিক| সকাল ৯.১০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমান| মালদ্বীপের ৭ জন নাগরিককে উহান থেকে দিল্লিতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপের বিদেশমন্ত্রী  আবদুল্লা শাহিদ বলেছেন, ‘মালদ্বীপের ৭ জন নাগরিককে উহান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ|’ উহান থেকে ভারতে ফিরে আসা ভারতীয় ও মালদ্বীপের নাগরিকদের আগামী বেশ কিছু দিন পর‌্যবেক্ষণে রাখবেন চিকিত্সকরা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top