News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়ি লক্ষ টাকার ইয়াবাসহ চুড়াইবাড়িতে গ্রেপ্তার যুবক
Image

কুড়ি লক্ষ টাকার ইয়াবাসহ চুড়াইবাড়িতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ জানুয়ারি৷৷ ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ৷ জানা গেছে আজ সন্ধা রাত আটটা নাগাদ গোপন সুত্রের ভিত্তিত্বে উ:ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দলবল নিয়ে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের চোরাইবাড়ি এলাকার শনিছড়া এলাকার এক গোপন ডেরায় হানা দিলে এ সাফল্য আসে৷এতে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক ধরা পড়ে৷ধৃত যুবকের নাম জাকির হোসেন(৩০)বাড়ি হাইলাকান্দি জেলায়৷


এ অভিযান সম্পর্কে উ:ত্রিপুরার এসপি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যালেটগুলোর বাজার মুল্য প্রায় কুড়ি লক্ষ টাকার মত হবে৷মাদক পাচারকারি যুবকটি শিলচর হয়ে ট্রেনযোগে আজ সন্ধায় চোরাইবাড়ির লাগোয়া নদিয়াপুর রেল ষ্টেশনে নেমে তার গন্তব্যস্থলে যাবার প্রচেষ্টা করে৷এমন খবর পেয়ে প্রথম থেকেই ত্রিপুরা পুরলিশ সবদিকে জাল বিছিয়ে রাখে৷


কিন্তু সন্ধা ঘনিয়ে যাবার পরও সে জালে না পড়ায় পুলিশ ফের অভিযানের ধরন বদলে সাদা পোষাকে তল্লাশিতে নেমে তাকে স্থানীয় শনিছড়া বাজার এলাকার এক গোপন ডেরা থেকে আটক করে৷আগামিকাল তাকে ধর্মনগর সিজেএম আদালতে সোপর্দ করা হবে,এবং নেশার ট্যাবলেটগুলোকে ফরেনসিক রিপোর্টের জন্য আগরতলার বিশেষ ল্যাবে প্রেরণ করা হবে৷এদিবকে পুলিশি জেরায় ধৃত মাদক পাচারকারি যুবকটি জানায় যে নেশার ট্যাবলেটগুলো সে মিজোরাম রাজ্য থেকে সংগ্রহ করেছে৷এবং এগুলো ত্রিপুরার আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের কথা ছিল৷

এিিদকে হাইলাকান্দির যুবক নেশা সামগ্রী সহ ত্রিপুরায় আটক হওয়াতে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ণ চিহ্ণ বিরাজ করছে৷বিভিন্ন মহলের কথায় বার বার বরাক উপত্যকার নেশা কারবারিরা ত্রিপুরায় গিয়ে ধরা পড়লেও স্থানীয় প্রশাসন ভাত ঘুমে৷এতুে স্বাভাবিক ভাবে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের পাথারকান্দি পুলিশ চোরাইবাড়ি পুলিশ বারইগ্রাম জিআরপিএফ চাঁন্দখিরা পুলিশ ও কাঁঠালতলি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top