News Flash

Image

এবার এক মঞ্চে মোদী-মমতা

কলকাতা ,৩ জানুয়ারি (হি.স): এবার এক মঞ্চে মোদী-মমতা । আসলে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান । সেই উপলক্ষ্যেই কলকাতায় একমঞ্চে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মঞ্চে থাকতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকরও । এখনও পর্যন্ত যা খবর তাতে দু’দিনের কলকাতা সফরের মধ্যে মোদী অবশ্য কোনও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন না ।

নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে বিজেপিকে কাঠগড়ায় তুলে চলেছেন । এহেন প্রেক্ষাপটে একমঞ্চে মমতা-মোদী, বেশ তাৎর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের । যদিও এটা নিছকই সরকারি অনুষ্ঠান । এই সফরের মধ্যে মোদী হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের উদ্বোধন করবেন । সংবর্ধনা দেবেন পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মীদের । ১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান । সেই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় । এনআরসি, সিএএ নিয়ে জোরদার আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে স্থগিত করেছেন এনপিআর । নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র ভাষায় কটাক্ষও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এক মঞ্চে বসা তাৎর্যপূর্ণই ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top