News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় সুশাসন কার্যকরে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম
Image

রেগায় সুশাসন কার্যকরে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ এমজিএনরেগায় সুশাসন কার্যকর করায় পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে এমজিএনরেগা-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে রূপায়ণের জন্য ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে পুরসৃকত হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক বিভিন্ন ক্যাটাগরিতে ত্রিপুরাকে ১৩টি পুরস্কার দিয়েছে৷ মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েতমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


এদিন তিনি জানান, এমজিএনরেগায় সুশাসন কার্যকর করার ক্ষেত্রে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ কাজ সম্পন্ন করার হারের ক্ষেত্রে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয়৷ তিনি বলেন, এমজিএনরেগায় গোমতি জেলা সফলভাবে রূপায়ণে উল্লেখযোগ্য কাজের জন্য পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার গোমতি জেলা পুরসৃকত হয়েছে৷ পাশাপাশি রাজ্যের গোমতি জেলা পার্বত্য রাজ্যগুলির মধ্যে জেলাস্তরে এমজিএনরেগায় কর্মসূচি সফল রূপায়ণের ক্ষেত্রে ওই জেলা দ্বিতীয় স্থান পেয়েছে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, পার্বত্য রাজ্যগুলির মধ্যে ব্লকস্তরে এমজিএনরেগায় কর্মসূচি সফল রূপায়ণের ক্ষেত্রে রাজ্যের গোমতি জেলার করবুক ব্লক প্রথম স্থান পেয়েছে৷ পার্বত্য রাজ্যগুলির মধ্যে জিও এমজিএনরেগার সফল রূপায়ণের উদ্যোগের ক্ষেত্রে খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রথম স্থান পেয়েছেন৷ তাছাড়া, পার্বত্য রাজ্যগুলির মধ্যে গ্রাম পঞ্চায়েতস্তরে এমজিএনরেগায় কর্মসূচির সফল রূপায়ণে উল্লেখযোগ্য কাজের জন্য উত্তর ত্রিপুরা জেলার লালজরি ব্লকের জমারাইপাড়া পঞ্চায়েত পুরসৃকত হয়েছে৷


তিনি জানান, ইনস্টিটিউশন বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং রূপায়ণের ক্ষেত্রে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছে৷ উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য রাজ্যগুলির মধ্যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় সেরা কাজের জন্য ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রথম পর্যায়ের গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং হিমালয়ান রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ এ ক্ষেত্রে ত্রিপুরার সিপাহিজলার কাঁঠালিয়া ব্লক প্রথম স্থান অর্জন করেছে৷ পঞ্চায়েতস্তরের প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) কাজের রূপায়ণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোহনভোগ আরডি ব্লকের দশরথবাড়ি এডিসি ভিলেজের বিএসি চেয়ারম্যান বসিলাকুমার নোয়াতিয়া পুরস্কার পেয়েছেন৷


উপমুখ্যমন্ত্রী আরও জানান, পঞ্চায়েতস্তরে এ ক্ষেত্রে সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব পঙ্কজ সাহা অসামান্য অবদানের জন্যও পুরস্কার পেয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরার জন্য এটা গর্বের এবং আনন্দের দিন৷ রাজ্যে রেগার মাধ্যমে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্যে নিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ কাজ হচ্ছে আউটপুট ভিত্তিক৷ তিনি বলেন, আগামীতে রেগার মাধ্যমে রাজ্যের ৮টি জেলায় ৮টি বড় প্রকল্পের কাজ হবে৷ চলতি বছরে রেগায় বেশিরভাগ কাজই এডিসি এলাকায় হয়েছে৷ কাজ হয়েছে প্রায় ৭৯.১৯ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যের ১২টি ব্লককে অ্যাশপিরেশনেল ব্লক করা হয়েছে৷ চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এই ব্লকগুলির মধ্যে গঙ্গানগর ৯১ শতাংশ, ছামনু ৮৮ শতাংশ এবং দশদাতে ৫৮ শতাংশ গড় শ্রমদিবসের কাজ হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে রেগায় ৪৫ শতাংশ গড় শ্রমদিবসের কাজ হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top