News Flash

  • Home
  • Uncategorized
  • যীশু খ্রীষ্ট’র জন্মদিন, রাজ্যে প্রস্তুতি চলছে জোর কদমে
Image

যীশু খ্রীষ্ট’র জন্মদিন, রাজ্যে প্রস্তুতি চলছে জোর কদমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ বড়দিনের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চলছে জোর কদমে৷ দোকানে-দোকানে বাহারি সামগ্রীর পসরা সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা৷ বিকিকিনিও অল্প বিস্তর শুরু হয়ে গেছে৷ তেমনি, মরিয়ম নগরে ক্যাথলিক চার্চেও প্রস্তুতির ধুম পড়েছে৷ যীশুর জন্মদিন প্রতিবছরই ওই চার্চে মহা ধুমধামে পালিত হয়৷ অবশ্য, সারা ত্রিপুরাতেই ওইদিনটিতে উৎসবের আমেজেই পালন করা হয়৷ জাতি-জনজাতি উভয় অংশের মানুষ নিজ নিজ কায়দায় বড়দিনের আনন্দ উপভোগ করে থাকেন৷


২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্ট-র জন্মদিন গোটা বিশ্বে পালিত হয়৷ শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান কারিগর সান্তা দাদুকে নিয়েও কচিকাঁচাদের মধ্যে এক আলাদা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়৷ ফলে, ওইদিন উপহারের আদান-প্রদান উৎসবের পরিবেশকে আরো রঙিন করে তোলে৷
বড়দিনের উৎসবকে কেন্দ্র করে আগরতলায় বিভিন্ন দোকানে বাহারি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা৷ সান্তা, বেল, সান্তা ড্রেস, টুপি, এছাড়া বিভিন্ন ধরনের ষ্টার, বাহারি বেলুন, খ্রীষ্টমাস ট্রি এইসব বিশেষ আকর্ষণ হিসেবে দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে৷ সাধারণত, ওই সমস্ত সামগ্রী প্রতিবার বিক্রি হচ্ছে৷ তবে, এবার ডিজাইন অনেকটাই অন্যরকম বলে দাবি ব্যবসায়ীদের৷ বিশেষ করে, সান্তা পুতুল এবং নতুন ডিজাইনের বেল এবছরই আগরতলার বাজারে আনা হয়েছে৷


ব্যবসায়ীদের দাবি, এবছর আকর্ষণীয় ডিজাইনের সমস্ত সামগ্রী আনা হয়েছে৷ খ্রীষ্টমাস উপলক্ষ্যে প্রত্যেকটা সামগ্রীর দারুন কদর হবে বলে তাঁরা আশাবাদী৷ তবে, বাজারে ক্রেতাদের ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না৷ কিন্তু, এই পরিস্থিতি বদলাবে বলে নিশ্চিত ব্যবসায়ীরা৷ জনৈক ব্যবসায়ী বলেন, বড়দিনের বাজার এখনো জমে উঠেনি৷ তবে, সময় এখনো রয়েছে৷ বিকিকিনি বাড়বে, আশা প্রকাশ করে বলেন তিনি৷ এদিকে, খ্রীষ্টমাস-র বাজার সেরে জনৈক ক্রেতা বলেন, সান্তা ড্রেস এবং টুপি নিয়েছি৷ তিনি বলেন, দাম অন্যান্য বছরের তুলনায় দাম সামান্য বেশি৷


এদিকে, মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি জোর কদমে চলছে৷ ফাদার এব্রাহাম বলেন, প্রতিবছর এই গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা৷ এরই অঙ্গ হিসেবে নয়দিন ধরে আমরা বিশেষ প্রার্থনা করে থাকি৷ তাছাড়া, আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে গির্জাঘর সাজানোর কাজ চলছে৷ তিনি আরও বলেন, বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজন করা৷ এছাড়া, বাড়িঘরে ইতিমধ্যেই বিভিন্ন ধারণার খাবার প্রস্তুত হচ্ছে৷ তাঁর কথায়, সারা বিশ্বে শান্তির বার্তা ছাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যীশু খ্রীষ্ট-র জন্মদিনে আমরা সকলে মিলে প্রার্থনা৷প্রভু যীশুর আশীর্বাদে সকলের কল্যাণ হোক, এই কামনা করি৷তিনি আশা প্রকাশ করে বলেন, জাতি-উপজাতির মিলনে বড়দিনের উৎসব আরো রঙিন হয়ে উঠবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top