News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা মামলায় শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ, জানাল সুপ্রিম কোর্ট

শবরীমালা মামলায় শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): শবরীমালা মামলায় খুব শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ| সাত-সদস্যের বৃহত্তম বেঞ্চেই শবরীমালা মামলার রায়ের প্রেক্ষিতে জমা পড়া পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে| পরবর্তী শুনানি পর্যন্ত বিন্দু আম্মিনী এবং রেহানা ফাতিমা নামে দু’জন মহিলাকে পুলিশি সুরক্ষা প্রদানের জন্যও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| শবরীমালা নিয়ে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছিল নারী-পুরুষের সমানাধিকারকে| পুরনো প্রথা ভেঙে শবরীমালার দরজা মহিলাদের জন্য খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট| ২০১৮-র ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শবরীমালার দরজা ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের জন্য খুলে দিয়েছিল|

সেই রায় পুনর্বিবেচনার জন্য প্রায় ৫০টি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে| প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচজন বিচারপতির বেঞ্চে সেই সব আর্জির শুনানি হয়েছিল দীর্ঘ দিন ধরে| কিন্তু, শবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশাধিকারের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি সুপ্রিম কোর্ট| তাই গত ১৪ নভেম্বর শবরীমালা মামলা পাঠানো হয় ৭ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে| অনেক দিন হয়ে গেল, কিন্তু এখন গঠিত নয় সর্বোচ্চ আদালতের বৃহত্তম বেঞ্চ| এ প্রসঙ্গে শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, শবরীমালা মন্দির নিয়ে রায়দান (মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া) হয়েছে, যদিও বিষয়টি বৃহত্তম বেঞ্চে পাঠানো হয়েছে, আমরা কোনও হিংসা চাই না| এরপরই সর্বোচ্চ আদালত জানিয়েছে, শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top