News Flash

  • Home
  • Uncategorized
  • ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ছবি তুলতে গিয়ে যুবকের সলিল সমাধি
Image

ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ছবি তুলতে গিয়ে যুবকের সলিল সমাধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ছবি তুলতে গিয়ে সলিল সমাধি হল এক যুবকের৷ পা পিছলে ঝরনার জলে পড়ে মৃত্যু হয়েছে আগরতলা বাধাঘাট চারিপাড়ার বাসিন্দা রাজেশ ভট্টাচার্যের (২৫)৷ টিএসআর জওয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন৷


নতুনবাজার থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ ভগ্ণিপতির সাথে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে ঝরনার জলে পড়ে যান রাজেশ ভট্টাচার্য৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর দেওয়া হয় টিএসআর ৫-ম ব্যাটালিয়নকেও৷ টিএসআর জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন৷ অনেক খোঁজাখুঁজির পর রাজেশকে উদ্ধার করতে সক্ষম হন টিএসআর জওয়ানরা৷ তাঁকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন৷


প্রসঙ্গত, ওই স্থানে এর আগে অনেকের সলিল সমাধি হয়েছে৷ প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলেও, প্রায়ই অসাবধানতার জন্য দুর্ঘটনা ঘটছে৷ ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প দেখার জন্য বহু মানুষ সেখানে ছুটে যান৷ কিন্তু অসাবধানতার জন্য অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ আগরতলা থেকে নতুনবাজারে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই যুবক৷ তার এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবারের সকলেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top