News Flash

  • Home
  • Uncategorized
  • গডসেকে ‘দেশভক্ত’ বলায় শাস্তির মুখে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর
Image

গডসেকে ‘দেশভক্ত’ বলায় শাস্তির মুখে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলায় শাস্তির মুখে পড়তে হল মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে। সংসদে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিরোধীরা। চাপের মুখে প্রজ্ঞার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। প্রতিরক্ষা কমিটি থেকে তাঁকে অপসারিত করা হয়েছে। এই মন্তব্যের কড়া নিন্দা করেছে বিজেপি। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছিল প্রজ্ঞা সিং ঠাকুরকে। গডসে নিয়ে মন্তব্য করায় বৃহস্পতিবার সেই পদ থেকে তাঁকে অপসারিত করার প্রস্তাব করেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

এ ছাড়াও তিনি জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অধিবেশন চলাকালীন বিজেপির সংসদীয় বৈঠকেও যোগ দেবেন না ঠাকুর।’ এর আগেও ভোটের প্রচারে একই মন্তব্য করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বুধবার সংসদের নিম্নকক্ষে এসিপিজি বিল নিয়ে আলোচনার সময় তিনি ফের বলেন, ‘নাথুরাম গডসে এক জন দেশভক্ত।’ মহাত্মা গান্ধীর হত্যাকারী একজন দেশপ্রেমিক। স্পিকার তাঁর এই কথা কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন। এ কথা শুনে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিরোধীরা। কংগ্রেস বলে, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য। দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান বিজেপি সাংসদরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top