News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম সিআরপিএফ জওয়ান
Image

ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম সিআরপিএফ জওয়ান

রায়পুর, ২২ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে| এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর জখম হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| আইইডি বিস্ফোরণে জখম জওয়ান সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটেলিয়নের সদস্য| গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| ডান পায়ে মারাত্মক চোট পেয়েছেন ওই সিআরপিএফ জওয়ান|

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি), বস্তার, পি সুন্দররাজ জানিয়েছেন, শুক্রবার সকালে বিজাপুরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান| এদিন সকালে অভিযানে বেরিয়েছিলেন সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| অভিযান চলাকালীন আচমকাই আইইডি বিস্ফোরণ হয়| বিস্ফোরণে একজন সিআরপিএফ কনস্টেবলের পায়ে মারাত্মক চোট লেগেছে| তাঁকে উদ্ধার করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top