News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু মহিলার, ৩ জন এসএসবি জওয়ান-সহ আহত ১৮
Image

শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু মহিলার, ৩ জন এসএসবি জওয়ান-সহ আহত ১৮

শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): ফের সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরে| ভরদুপুরে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের লালচকের কাছে মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি বাজার| সোমবার দুপুরে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন মহিলার| এছাড়াও ৩ জন সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ান এবং ১৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন| গ্রেনেড বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে রাখে সুরক্ষা বাহিনী|

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেনেড বিস্ফোরণে ৩ জন এসএসবি জওয়ান এবং ১৫ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন| মৃত্যু হয়েছে সাহারানপুরের রিঙ্কু সিং নামে একজন মহিলার| দু’জন সাধারণ নাগরিক-আইজাজ এবং ফায়াজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুর ১.২০ মিনিট নাগাদ মৌলানা আজাদ রোড সংলগ্ন একটি ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণ হয়| সেই সময় বাজারে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন| তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা| আহত অবস্থায় কমপক্ষে ১৯ জনকে (৩ জন এসএসবি) উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রিঙ্কু সিংয়ের মৃত্যু হয়েছে| এদিনের গ্রেনেড হামলার নেপথ্যে সন্ত্রাসবাদীদের হাত থাকলেও, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top