News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেপাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি
Image

পুলিশ হেপাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ থানার লক আপে প্রচন্ড মারধরের জেরে চুরির অভিযোগে ধৃত যুবকের হাসপাতালে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে৷ মৃত যুবক মঙ্গল দাসের মা আরতি দাস আজ গোমতী জেলা শাসক ও উদয়পুর মহকুমা শাসকের দ্বারস্থ হন৷ ছেলের মৃত্যুর ঘটনায় তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি, ছেলের অবর্তমানে পরিবার প্রতিপালনে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন৷ ওই যুবকের মৃত্যুর ঘটনায় সিপিএম, কংগ্রেস এবং সিপিআইএমএল সোচ্চার হয়েছে৷ তারাও ওই মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে৷


প্রসঙ্গত, গত ২৩ শে অক্টোবর উদয়পুর ধবজনগরে একটি চুরির ঘটনার অভিযোগে এলাকাবাসী উক্ত মঙ্গল দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ ২৪ শে অক্টোবর আদালত থেকে ৭ দিনের পুলিশ রিমান্ডে তাকে আনা হয়৷ পুলিশি হেপাজতে থাকা অবস্থায় উক্ত মঙ্গল দাসের রহস্যজনক মৃত্যু হয়৷ থানার লক আপে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ কারণ মৃতের মা-র বক্তব্য, তার ছেলেকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল তখন তিনি সুস্থ ছিলেন৷ কিন্তু, ৩১ অক্টোবর হাসপাতালে ডেকে নিয়ে তার ছেলের মৃতদেহ তুলে দেয়৷ মৃতের মা-র অভিযোগ, তার ছেলের মৃতদেহ ময়না তদন্ত শেষেই তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করে ফেলে পুলিশ৷ শুধু মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এমন একটি কাগজে তার স্বাক্ষর রাখে পুলিশ৷


ছেলের মৃত্যুর ঘটনা রহস্যজনক দাবি করে আরতি দাস ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন৷ এদিকে, গোমতী জেলা কংগ্রেসও আজ ওই যুবকের মৃত্যুর ঘটনায় মৃতের মা-র দাবির প্রতি সহমত জানিয়েছে৷ পুলিশের হেপাজতে যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গোমতী জেলা কংগ্রেস৷ এদিকে, ওই ঘটনায় নিন্দা জানিয়েছে সিপিএম৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই ঘটনায় দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷


এদিকে, সিপিআইএমএল-র দাবি, ওই মৃত্যুর ঘটনায় ভারতীয় দন্ডবিধির ১৭৬নং ধারা অনুসারে বিচারবিভাগীয় তদন্তের বিধান রয়েছে৷ তবে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত কার্য কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না৷ তাই এই জেলায় কর্মরত একজন বিচারপতি নিযুক্ত করে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানায় সিপিআই(এম-এল) ত্রিপুরা রাজ্য কমিটি৷ দলের বক্তব্য, মঙ্গল দাস পিতৃহারা এক অত্যন্ত গরিব পরিবারের সন্তান৷

পেশায় সে ও তার মা নির্মাণ শ্রমিক৷ তাই, পুলিশি হেপাজতে মৃত্যুর কারণে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা তার অভাগা মায়ের হাতে তুলে দেয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে দল৷ তাছাড়া বিচার বিভাগীয় তদন্তের শুরুতেই আর কে পুর থানায় কর্তব্যরত তদন্তকারী পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হোক দাবি তাঁদের ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top