News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি সম্পন্ন হাইকোর্টে, রায়দান স্থগিত
Image

পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি সম্পন্ন হাইকোর্টে, রায়দান স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা সিপিএম বিধায়ক বাদল চৌধুরীর জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্টে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিন্দম লোধ। ধারণা করা হচ্ছে, আগামীকাল রায় ঘোষণা হতে পারে। ফলে, বাদল চৌধুরী ভাগ্য আজও ঝুলে রইল ত্রিপুরা হাইকোর্টে। 


আজ সকাল এগারটা থেকে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের  এজলাসে বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি শুরু হয়। বাদল চৌধুরীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ ফের আদালতে জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। শুধু তাই নয়, বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীকে ক্লিনচিট দিয়েছে সে-কথাও আদালতে জোর দিয়ে সওয়াল করেছেন।


এদিকে, এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক বাদল চৌধুরীর জামিনের আবেদন বাতিলের পক্ষে সওয়াল করেন। সাথে তিনি আদালতে বোঝাতে চেয়েছেন, বাদল চৌধুরী একজন প্রভাবশালী ব্যক্তি, তাই তিনি ওই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারবেন।


এদিন, আদালতে উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে শুনানি সম্পন্ন হয়। কিন্তু, আদালত রায়দান স্থগিত রেখেছে। ফলে, বাদল চৌধুরীর জামিন হবে নাকি তাঁকে পুলিশ হেফাজতেই থাকতে হবে, সেই প্রশ্নের উত্তর মিলল না। ফলে, তাঁকে নিয়ে উৎকন্ঠা রয়েই গেল।


অবশ্য, বাদল চৌধুরী আজ পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তার স্ত্রীও হাসপাতালে নিগৃহীত হয়েছেন, এই অভিযোগও উঠেছে। এই বিষয়টি হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে বলে জানান বাদল চৌধুরীর আইনজীবী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top