News Flash

  • Home
  • Uncategorized
  • পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবার্ষিক জন্মজয়ন্তী উদযাপন
Image

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবার্ষিক জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর ৷৷ বিদ্যালয় শিক্ষা এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের যৌথ উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবার্ষিক জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ উদ্বোধনী ভাষণে তিনি বলেন, বিদ্যাসাগর একাধারে যেমন ছিলেন বিদ্যার সাগার অন্যদিকে তেমন ছিলেন একজন সমাজ সংস্কারক ও যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ৷

এদেশে তিনি মাতৃভাষার অর্থাৎ বাংলা ভাষায় আদর্শ শিশু শিক্ষার প্রবর্তকও ছিলেন৷ নারী শিক্ষার প্রসারে, বিধবা বিবাহ প্রচলন বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে তিনিই প্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন৷ দু’শো বছর আগের ভারতীয় সমাজে নানা কুসংস্কার সমাজের সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিল৷ সেদিন বিদ্যাসাগর সেসব কুসংস্কারের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ আরও বলেন, বিদ্যাসাগর একদিকে যেমন সহজ সরল ও নরম মনের মানুষ ছিলেন তেমনি খুব কঠোর ও জেদিও ছিলেন৷ কোন কাজ তিনি করবেন মনে করলে সেটা শেষ না করে তিনি থামতেন না৷ বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যাসাগরের জীবনাদর্শ অনুসরণ করে চললে জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথের যেকোন বিঘ্নকে সহজে অতিক্রম করা যাবে৷

এ বিষয়ে তিনি বলেন, বিদ্যাসাগরের চরিত্রে হার মেনে পিছিয়ে যাওয়ার বিষয়টি ছিল না৷ বিদ্যাসাগরের নারী শিক্ষার বিষয়ে তিনি বলতে গিয়ে বলেন, তৎকালীন যুগের সমাজে দাঁড়িয়ে বিদ্যাসাগর বলেছিলেন নারী শিক্ষার প্রসার না হলে সমাজের উন্নয়ন হয় না বা সমাজকে অধঃপতনে যেতে কেউ আটকাতে পারবে না৷ তাই নারী শিক্ষা চাই, সমাজের উন্নয়নের জন্য শিক্ষিত নারী এবং একজন শিক্ষিত মা চাই৷ তিনি বলেন, আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী শিক্ষার বিস্তারের জন্য যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ নীতি গ্রহণ করেছেন সেই নীতি বিদ্যাসাগরের প্রদর্শিত পথেরই একটি অংশ৷ সুতরাং বিদ্যাসাগরের শিক্ষা নীতি ও আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব৷ এটাই হবে তাঁর জন্মদিন উদযাপনের স্বার্থকতা৷ সম্মানিত অতিথির ভাষণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা বলেন, বিদ্যাসাগর একজন কিংবদন্তী পুরুষ৷ কঠোর ব্যক্তিত্বের অধিকারী হয়েও তিনি ছিলেন দয়ার সাগর৷ নিরীহ সাধারণ মানুষের জন্য ছিল তাঁর অসম দয়া৷ বক্তব্যে তিনি আরো বলেন যে, দু’শো বছর আগে বিদ্যাসাগর যে সমাজ সংস্কারের কাজটি শুরু করেছিলেন সেটা আজও শেষ হয়নি৷ আজও সমাজে নানা কুসংস্কার ব্যাধির মতো বাসাবেধে আছে৷

আমাদের সকলের দায়িত্ব হবে সে কাজটি সম্পূর্ণ করা৷ তবেই হবে তাঁর জন্মদিন পালনের সার্থকতা৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা বিদ্যাসাগরের ভাষা-সাহিত্য নিয়ে আলোচনা করেন৷ রামঠাকুর কলেজের অধ্যাপিকা শর্মিষ্ঠা ব্যানার্জীও বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যাসাগরকে মহামানব আখ্যা দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দু’শো বছর আগে যদি বিদ্যাসাগরের মতো-মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ না করতো তবে আজ নারী হিসাবে তিনি হয়তো এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগই পেতেন না৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা আধিকারের অধিকর্তা তনুশ্রী দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা রঞ্জিত কুমার দেবনাথ৷

অনুষ্ঠানে বিদ্যাসাগরের জন্মদিন উপলেক্ষ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত শিশুদের বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিশুকে পুরস্কার ও প্রশংসাপত্র দেওয়া হয়৷ অতিথিগণ তাদের হাতে সেই পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে আগরতলা পুরনিগম এলাকার ৪টি বিদ্যালয়, ২টি মহাবিদ্যালয় এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের শিল্পীগণ মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top