News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় থানার ভেতর আত্মঘাতী পুলিশকর্মী
Image

তেলেঙ্গানায় থানার ভেতর আত্মঘাতী পুলিশকর্মী

হায়দরাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : থানার ভেতরেই আত্মঘাতী বছর ৫৭-র এক পুলিশকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নিজামাবাদের ইন্দলওয়াই থানার ভেতরে। মৃতের নাম প্রকাশ রেড্ডি। পুলিশে হেড-কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গুলির বিকট শব্দ শুনে থানার অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রকাশকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ইন্দলওয়াই থানার অস্ত্রাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন প্রকাশ রেড্ডি। এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ থানায় ঢুকে অস্ত্রাগার থেকে পিস্তল বের করে প্রায় ৩০ মিনিট পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন প্রকাশ। গুলি চালানোর বিকট শব্দ শুনে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসে। তৎক্ষণৎ নিকটতম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রকাশকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে আত্মঘাতী প্রকাশ হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী বছরেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top