News Flash

  • Home
  • Uncategorized
  • কাছাড় পুলিশের জালে চার বাংলাদেশি বাজেয়াপ্ত বহু অবৈধ ও আপত্তিকর নথি
Image

কাছাড় পুলিশের জালে চার বাংলাদেশি বাজেয়াপ্ত বহু অবৈধ ও আপত্তিকর নথি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ কাছাড় পুলিশের জালে পড়েছে চার বাংলাদেশি৷ ধৃত চার ব্যক্তি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা৷ তাদের নান রিপন খান (৩২), মহাম্দ আসাদ-উদ জামান (৩৯), সুমন ফকির (৩০) এবং জামাল মুন্সি৷ এছাড়া এক জন পালিয়ে গেছে৷ তার নাম নাম কবির মহম্মদ সরদার৷


পুলিশের তথ্য, এরা সবাই বৈধ পাসপোর্ট নিয় ভারতে প্রবেশ করেছে৷ তাই বিদেশি তকমা লাগানো যাবে না৷ তাদের ধরা হয়েছে সৌদি আরবের টাকা দেখিয়ে বরাক উপত্যকার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ লুটের অভিযোগের ভিত্তিতে৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা ২০১৬ সাল থেকে ভারতে পায়ই যাতায়াত করছে৷ প্রতি দু মাসে একবার ভারতের ভিসা নিয়ে আসা-যাওয়া করে এরা৷ তাদের আস্তানা ছিল শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় মনসা হোটেল৷ পাঁচ দলের চারজনকে ধরতে পেরেছে পুলিশ৷


পুলিশের বক্তব্য, এই চক্রটি গ্রামের মানুষকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ লোপাট করতো৷ ধৃতরা সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচিতি দিয়ে সময় সময় বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করত৷ পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল হ্যান্ডসেট, এটিএম কার্ড ইত্যাদি বাজেয়াপ্ত করেছে৷ সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু জাল আরবি নোট, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন জাল নথিপত্র৷ তাদের সূত্র ধরে অনেক বিষয়ের তথ্য ফাঁস করতে পারবে বলে ধারণা করছে পুলিশে৷


এখানে উল্লেখ্য, ভারতের দু’লক্ষ টাকা দিলে সৌদি আরবের এক লক্ষ রিয়াল পাইয়ে দেয় তারা৷ কারণ এক লক্ষ সৌদি রিয়ালের ভারতীয় মূল্য ১৯ লক্ষ টাকা৷ এভাবেই মানুষকে ঠকানোর একটি চক্র চালাত পাঁচ বাংলাদেশি নাগরিক৷ ২০১৬ সাল থেকে তারা এ কাজে এখানে নিয়োজিত, জানিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top