News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ-কাণ্ড : দিল্লিতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, সিবিআই-এর হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র
Image

নারদ-কাণ্ড : দিল্লিতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, সিবিআই-এর হাজিরা এড়ালেন প্রাক্তন মেয়র

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): নারদ-কাণ্ডে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাজিরা এড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়| এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, শনিবার সকালে প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে চিঠি লিখে শোভন জানিয়েছেন, শনিবার তাঁর পক্ষে সিবিআই-এর দফতরে যাওয়া সম্ভব নয়|

নারদ-কাণ্ডে এই মুহূর্তে অতি তত্পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| নারদ-কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই| শনিবার শোভনকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল| কিন্তু, শনিবার সিবিআই-এর হাজিরা এড়িয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়| প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে চিঠি লিখে শোভন জানিয়েছেন, ‘ডিভোর্স মামলার কারণে দিল্লিতে রয়েছি| আইনি পরামর্শ নিতে দিল্লিতে রয়েছি| তাই শনিবার সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয়|’ শোভন চট্টোপাধ্যায় হাজিরা না দিলেও, এদিনই সিবিআই দফতরে হাজিরা দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়| সিবিআই সূত্রের খবর, এদিন প্রসূনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রাহ করা হবে|

উল্লেখ্য, নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে শোভন চট্টোপাধ্যায়কে টাকা নিতে দেখা গিয়েছিল| সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন| বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁকে তলব করেছিল সিবিআই| তবে, এই প্রথম নয় এর আগেও শোভনকে জেরা করেছে সিবিআই|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top