News Flash

  • Home
  • Uncategorized
  • মলয়নগরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মহিলা, গণধর্ষণের পর হত্যার চেষ্টার অভিযোগ
Image

মলয়নগরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মহিলা, গণধর্ষণের পর হত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ শ্রীনগর থানাধীন মলয়নগর এলাকা থেকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ৷ মহিলার নাম পদ্মা চক্রবর্তী৷ বাড়ি সেকেরকোর্টের পশ্চিম পাড়ায়৷ দুই যুবক বটতলা থেকে মলয়নগর এলাকায় নিয়ে গণধর্ষণ শেষে হত্যার চেষ্টা করে মহিলাকে৷ তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে চম্পট দেয় তারা৷ মলয়নগরে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সোমবার রাতে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় শ্রীনগর থানার পুলিশ৷ তার গলায় এবং শরীরে অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ বর্তমানে ওই মহিলা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন৷ মহিলার ভাই অজয় ভট্টাচার্য জানান, প্রায় ১২-১৩ বছর আগে তার বোনের বিয়ে হয়েছিল৷ বিয়ের কিছুদিন পরেই স্বামীকে ছেড়ে চলে আসে৷ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা চলেছে৷ মায়ের কাছেই থাকত পদ্মা চক্রবর্তী নামে ওই মহিলা৷


বোনের এহেন পরিণতিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে ভাই অজয় ভট্টাচার্য৷ তিনি জানান, কোন খারাপ কাজের উদ্দেশ্যেই ওই দুই যুবকের সঙ্গে অটো করে গিয়েছিল৷ তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কে কিছু জানা যায়নি৷ মহিলার ভাই আরও অভিযোগ করেন, এই ঘটনায় তার স্বামীর হাত রয়েছে কিনা তানিয়েও সন্দেহ রয়েছে৷ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রীনগর থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানান, সোমবার রাত ৮.৫৫ মিনিট নাগাদ থানায় খবর আসে মলয়নগরে এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷

খবর পেয়ে মলয়নগর গিয়ে একটি বাড়ি থেকে মহিলাকে উদ্ধার করে৷ ওই মহিলা নাকি ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল৷ পুলিশের বক্তব্য অনুযায়ী দুই যুবক ধর্ষণ শেষে তাকে হত্যার চেষ্টা করেছিল৷ এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
মহিলাকে বটতলা থেকে তুলে নিয়ে গণ-ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top