News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদুজ্জোহা : ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

ঈদুজ্জোহা : ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): ঈদুজ্জোহা, যা বকরি ঈদ হিসেবেই পরিচিত| দিল্লি-পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ-উল-আজহা| সোমবার সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন| কলকাতার নাখোদা মসজিক থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ, সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নমাজ পাঠ চলেছে| ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

ঈদের শুভেচ্ছা বার্তায় সোমবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, ‘আপামর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা, বিশেষ করে ভারত এবং দেশের বাইরে বসবাসকারী মুসলিম ভাই-বোনেদের| ঈদুজ্জোহা ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও মানবসেবার প্রতীক|’ ঈদের শুভেচ্ছা বার্তায় উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, ‘ঈদুজ্জোহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা| এই উত্সব নিষ্ঠা, বিশ্বাস, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ এবং ঐক্যের অনুভূতিকে অনুপ্রাণিত করে|’ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘ঈদ-উল-আধহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা| আমার বিশ্বাস এই উত্সব সমাজে শান্তি ও সুখের চেতনাকে আরও উজ্জিবীত করবে| ঈদ মুবারক!’

কুরবানির ঈদকে ঘিরে এদিন সকাল থেকে  আনন্দে মাতোয়া আট থেকে আশি| দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু, শ্রীনগর সর্বত্রই উত্সবের আমেজে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন| সকালবেলা প্রথমেই মসজিদে গিয়ে নমাজ পড়া| তারপর নতুন পোশাক পরে ঘুরে বেড়ানো|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top